৭ ও ১৪ সেপ্টেম্বরেই হবে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা

কমিশনের প্রস্তাবে সায় শিক্ষা দফতরের। ২০২৫ দ্বিতীয় এসএলএসটির পরীক্ষা হবে ৭ ও ১৪ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর হবে নবম -দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। ১৪ সেপ্টেম্বর হবে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবারে আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৮৪ হাজার প্রায়। আবেদনকারীর সংখ্যা গতবারের থেকে বেশি।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি- স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাবে শিলমোহর দিল শিক্ষা দফতর। ২০২৫ দ্বিতীয় এসএলএসটির পরীক্ষা হবে ৭ ও ১৪ সেপ্টেম্বর। শিক্ষা দফতরের পক্ষ থেকে চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হল এসএসসি-কে। ১৮ জুলাই স্কুল সার্ভিস কমিশন-এর তরফ থেকে সেপ্টেম্বরের এই দু’টি তারিখে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয় সরকারের কাছে। এসএসসি-র বেছে নেওয়া সেপ্টেম্বর মাসের দুটি তারিখে পরীক্ষা নেওয়ার জন্য সায় দিল শিক্ষা দফতর।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০২৫ সালের এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শেষ হয়েছে আবেদনের সময়। ২০২৫ দ্বিতীয় এসএলএসটি পরীক্ষায় বসার জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় ৫ লক্ষ ৮৪ হাজার। যার মধ্যে প্রায় ১৩হাজার চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বলে জানা গেছে। ১৮ জুলাই এসএসসি-র তরফ থেকে পরীক্ষার সম্ভাব্য তারিখ ৭ ও ১৪ সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে সরকারের কাছে আবেদন করা হয়। নবম-দশম এ শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চাওয়া হয় ৭ সেপ্টেম্বর অর্থাৎ প্রথম সপ্তাহে আর তার ঠিক পরের রবিবার তৃতীয় সপ্তাহে অর্থাৎ ১৪সেপ্টম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চেয়ে আবেদন করা হয়। এসএসসি-র প্রস্তাবিত তারিখেই হতে চলেছে ২০২৫ শিক্ষক নিয়োগের পরীক্ষা।

২০২৫ শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার জন্য আবেদন করার সময়সীমা শেষ হয়েছে গত ২১ জুলাই বিকেল ৫টায়। এই সময়সীমার মধ্যে আবেদনকারীর সংখ্যা প্রায় করেছেন ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন। যার মধ্যে ১৩ হাজারের বেশি ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকা আবেদন করেছেন বলে জানা গেছে। এই আবেদনকারীর মধ্যে নবম-দশম শ্রেণিতে শিক্ষকতার জন্য আবেদন করেছেন প্রায় ৩ লক্ষ ৩০ হাজারের মত এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য আবেদন করেছে প্রায় ২ লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী। ২০১৬ এসএসসি নিয়োগের পরীক্ষার আবেদনকারীর থেকে এ বার প্রায় ২ লক্ষ ৩০ হাজার আবেদন বেশি জমা পড়েছে বলে জানা গেছে। ৭ ও ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে খুব দ্রুত পর্যায়ে প্রশাসনিক বৈঠক ডাকা হবে বলে সূত্রের খবর। ২০১৬ মত যাতে এই পরীক্ষা নিয়ে কোনও দূর্ণীতির অভিযোগ না ওঠে সেদিকে সজাগ এসএসসি।