Breaking News

ককরোচদের মাথা দীপকে-কেও গ্রেফতার করে নিল দিল্লি পুলিশ! শনিবারই তোলা হবে আদালতে।** ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মান্ডি হাউস থেকে আটক হয়েও ছাড়া পেলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইসা)-এর নেত্রী নেহা বোরা। ** সিজেপির তরফে এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, দলের প্রধানকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, জানা যায়নি। বাড়ি থেকে বেরনোর সময় তাঁর হাতে ছিল তেরঙা।** গ্রেফতারই করে নেওয়া হল 'ককরোচ জনতা পার্টি'-র প্রধান অভিজিৎ দীপকেকে। আজ তাঁকে ম্য়াজিস্ট্রেটের সামনে পেশ করবে দিল্লি পুলিশ। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই অভিজিৎ দীপকের দিল্লির ঠিকানায় গিয়ে নোটিস ধরায় পুলিশ। কিন্তু নোটিশ অমান্য করে বাড়ি থেকে বেরোতেই আটক অভিজিৎ। নেহা বোরাকে মুক্তি দিলেও, দিল্লি পুলিশ অভিজিৎকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করেছে বলে জানা গিয়েছে।** রুশ তেল কিনলেও ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবে না আমেরিকা। নিজের সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে বড় ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানিয়ে দিলেন, রুশ তেল কেনায় যে সব নিষেধাজ্ঞা এবং শুল্ক বসানোর সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন সেগুলির বেশিরভাগটাই স্থগিত করা হচ্ছে। ট্রাম্পের দাবি, আমেরিকার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।** শুক্রবার গভীররাতে ভয়াবহ দুর্ঘটনা গুজরাটের ভারুচ জেলায়। একটি রাসয়ানিক কারখানায় রিয়্যাক্টর বিস্ফোরণে মৃত ৫। আহত কমপক্ষে ৬ শ্রমিক। ভয়াবহ বিস্ফোরণের তীব্রতা এটতাই ছিল যে তা প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছে। বিস্ফোরণের জেরে কারখানা থেকে মিথাইল ডাইক্লোরাইড গ্যাস লিক করতে থাকে। ফলে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। তাতেও অনেক কর্মী অসুস্থ হয়ে পড়েন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।** বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী। ৯৮ বছর বয়সি আদবানীকে শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে আদবানীকে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল।** অনুপ মাজি ওরফে লালার ১৩৭ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করল ইডি। ২০০২ সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে এই কঠোর পদক্ষেপ করা হয়েছে।**
১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবর ১৭, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ