ঋণের প্রলোভনে কোন জালে জড়িয়ে পড়ছে Gen Z ?

সূচনা পল্যে, সাংবাদিক : ভাবুন তো- আপনার মাসিক বেতন ৩০ হাজার টাকা। কিন্তু আপনার মোট ঋণ ৪০ লাখ টাকা! অসম্ভব মনে হচ্ছে? এটাই বাস্তব। আর এটা কোনও সিনেমার গল্প নয়। এটা পুনের এক যুবক-বিদ্যুৎ শর্মার বাস্তব কাহিনি। কিন্তু কীভাবে ছোট ছোট লোন মিলিয়ে পাহাড় হয়ে যায়? কেন Gen Z সবচেয়ে ট্র্য়াপে পড়ছে? কোন ৭ টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি বিপদে? কীভাবে বেরোনো সম্ভব এই চক্র থেকে?
বিদ্যুৎ শর্মার গল্প
১৯ বছর বয়সে বিদ্যুৎ শর্মা ফ্রিল্যান্স ফটোগ্রাফার হতে চেয়েছিলেন। একটা ভালো ক্যামেরা, কিছু অ্যাকসেসরিজ- স্বপ্ন পূরণের জন্য শুরু করলেন ছোট ছোট লোন নেওয়া। ১০ হাজার, ২০ হাজার। অ্যাপেই পাওয়া যাচ্ছে লোন! কোনও গ্যারান্টার নেই, কাগজপত্র নেই। মোবাইলে ক্লিক করলেই টাকা। কিন্তু কয়েক বছরের মধ্যে—
৫৪টি আলাদা লোন অ্যাকাউন্ট
মোট ঋণ প্রায় ৪০ লাখ টাকা
মাসিক আয় ৩০ হাজার টাকারও কম
তিনি বলেন- “২০২১ সালে মনে হত নিজের টাকার দরকার নেই। মোবাইলেই লোন পাওয়া যাচ্ছে। কিন্তু EMI মিস করলে কী ভয়াবহ হতে পারে, ভাবিনি।” প্রতিদিন ১৫–২০টা রিকভারি কল। বাড়িতে এসে হ্যারাসমেন্ট। শেষে ডেট কাউন্সেলিং কোম্পানির সাহায্য নিতে হয়। আজ ঋণ নেমে এসেছে ৫ লাখে।
এটা শুধু একজনের গল্প নয়
ডেট কাউন্সেলিং সংস্থাগুলো বলছে- প্রতি মাসে শত শত ২৫–৩৫ বছর বয়সী যুবক সাহায্য চাইছে। ডেটা বলছে-
৪১% নতুন লোনগ্রহীতা Gen Z
NBFC ও ফিনটেক লোনগ্রহীতাদের ৬৫% বয়স ২৬ – ৩৫
৫০,০০০ টাকার নিচের লোনে ২৬% EMI ডিফল্ট
মানে কী? ছোট লোনই বড় বিপদের কারণ হয়ে উঠছে ?
৩০ হাজার বেতনে- ৩০–৪০ লাখ টাকা ঋণ কীভাবে?
Gen Z সাধারণত যে কারণে লোন নিচ্ছে-
নতুন মোবাইল ও গ্যাজেট
ট্রাভেল
লাইফস্টাইল খরচ
কোর্স ও স্কিল আপগ্রেড
এমনকি দৈনন্দিন খরচ
সমস্যা কোথায়?
লোন নেওয়া সহজ। ফেরত দেওয়া কঠিন। একটা EMI দিতে না পারলে নতুন লোন নিয়ে পুরোনো শোধ। এভাবেই তৈরি হয় এক ভয়ঙ্কর Debt Cycle।
কী কী কারণ ডেট স্পাইরাল বাড়াচ্ছে?
১️. Frictionless Digital Credit
লোন অ্যাপ
APR ১৮%–৪৮% পর্যন্ত হতে পারে
একটা EMI মিস =সুদ + পেনাল্টি + রিকভারি কল
২️. আয় বনাম খরচের অসমতা
বেতন ৩০–৫০ হাজার
কিন্তু লাইফস্টাইল খরচ প্রায় সমান
ইনফ্লেশন বাড়ছে
সেভিংস নেই
ফলে ছোট লোনই ভরসা
৩️. সোশ্যাল মিডিয়া প্রেশার
ট্রাভেল রিল, নতুন আইফোন, ব্র্যান্ডেড শপিং
তুলনা করতে করতে
অনেকে ভুলে যায় নিজের বাজেট
৪️. আচরণগত সমস্যা
“পরে বেশি আয় হবে” এই বিশ্বাস
Instant gratification
ইন্টারেস্টের কম্পাউন্ডিং বোঝার অভাব
গ্রাফিক্স আউট
৭টি সতর্ক সংকেত
পুরোনো EMI শোধ করতে নতুন লোন
- বেতনের ৪০–৫০% EMI
- মোট কত ঋণ আছে জানেন না
- প্রতিদিন লোন অ্যাপের কল
- পুরো ক্রেডিট কার্ড বিল দিতে পারছেন না
- প্রয়োজন নেই তবু লোন
- মাসের শেষে টাকা শূন্য
গ্রাফিক্স আউট
ব্যবসা ও কোম্পানির জন্য কেন গুরুত্বপূর্ণ?
একজন আর্থিক চাপে থাকা কর্মী মানে- কম প্রোডাক্টিভিটি, মানসিক চাপ, ফ্রডের ঝুঁকি, বারবার স্যালারি অ্যাডভান্স, ফিনটেক ও NBFC-র জন্যও এটা রিস্ক। ছোট টিকিট আনসিকিউর্ড লোন এখন রেগুলেটরদের নজরে।
সমাধান কী?
যারা ইতিমধ্যেই ডেট ট্র্যাপে— ডেট কনসলিডেশন, লেন্ডারের সঙ্গে রিনেগোশিয়েশন, অপ্রয়োজনীয় খরচ কমানো, সাইড ইনকাম বাড়ানো ও প্রফেশনাল ডেট কাউন্সেলিং এখনও শুরু করেননি-
Debt-to-Income Ratio ৩০–৪০% এর নিচে রাখুন
ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন
লাইফস্টাইল নয়, প্রয়োজনের জন্য লোন নিন
GEN Z দাযিত্বজ্ঞানহীন নয়। যেখানে তারা এমন এক আর্থিক পরিবেশে বড় হয়েছে যেখানে- ক্রেডিট সহজ কিন্তু খরচের প্রলোভন বেশি। অর্থনীতি অনিশ্চিত। কিন্তু একটা ভুল সিদ্ধান্ত ৩০ হাজার বেতনে ৪০ লাখের ডেট ট্র্যাপ তৈরি করতে পারে। সোয়াইপ করার আগে একবার ভাবুন- এই EMI কি সত্যিই প্রয়োজন?