শরীরের নানা সমস্যার দুর করতে ডাবের জলের জুরি মেলা ভার। অসুস্থতা বা প্রতিরোধক হিসেবে খাদ্য তালিকায় কেনো রাখবেন ডাবের জল জেনে নিন….

মৌসুমী সাহা, নিজস্ব প্রতিনিধিঃ- ডাবের জলের উপকারিতা জানলে অবাক হবেন। ডাব খুবই সহজে পাওয়া যায়। আমাদের প্রত্যেকের প্রতিদিন পান করা উচিত ডাবের জল। ডাবের জল শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। উপকারিতার দিক থেকে দেখলে আপনি প্রতিটি ঋতুতে এটি পান করতে পারবেন। ডাবের মিষ্টি জল খেতেও বেশ সুস্বাদু। এই জল পুষ্টির খনি হিসেবে বিবেচিত হয়। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন ই ,এবং ভিটামিন কে সহ অনেক পুষ্টি উপাদান পাওয়া যায়। শুধু গ্রীষ্মকাল নয়, প্রতিটি মরশুমে ডাবের জল পান করা যায়। এটি একটি হাইড্রেটিং পানীয় যা শরীরকে হাইড্রেটেট রাখতে সাহায্য করে। হজম শক্তি ভালো হয়। পেট সংক্রান্ত রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে। ডাবের জলে রয়েছে অনেক যৌগ যা খাবার হজম করতে সাহায্য করে। ডাবের জল একটি হাইড্রেটিং পানীয়, এটি খেলে শরীরে কখনোই জলের অভাব হয় না। এতে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় যা ত্বকের বলিরেখা এবং ব্রন দূর করতে সাহায্য করে। ত্বকের দেখভাল এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে কোলাজেন নামের একটি প্রোটিন পাওয়া যায়। এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে ডাবের জলের মধ্যে। এতে রয়েছে ভিটামিন সি যা ত্বককে উজ্জ্বল করে। ডাবের জল প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে স্ক্রিনে পিগমেন্টেশন এবং ব্লেমিসেস দূর করে। ময়েশ্চারাইজ করে কারন এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার এর কাজ করে থাকে। শুধু তাই নয়, ত্বকের সঙ্গে সঙ্গে চুলের সমস্যা এবং চুলকে ভালো রাখতেও ডাবের জল উপকারী।

নিয়মিত ডাবের জল খেলে রক্ত সঞ্চালন বাড়ে, চুল কম পড়ে। ডাবের জল প্রাকৃতিক কন্ডিশনারেরও কাজ করে তাই চুলকে রুক্ষ হয়ে যাবার হাত থেকে বাঁচায়। চুলকে চকচকে এবং নরম রাখতে সাহায্য করে এবং নিয়ন্ত্রণ করে। ডাবের জলে প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে যা রক্ত চাপের রোগীদের জন্য খুবই সহায়ক। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ডাবের জল খাওয়া উচিত। পাথর থেকে মুক্তি পেতে যতটা সম্ভব পান করার পরামর্শ দেন চিকিৎসকরা। পাথরের ক্ষেত্রে ডাবের জল খাওয়া খুবই উপকারী কারণ এতে কিডনিতে বেশি পাথর তৈরি হয় না এবং নির্মূল হয়।। হার্টের সমস্যা দূর করে ডাবের জল হার্ট কে ভালো রাখতে সাহায্য করে। তাই খাবারে ডাবের জল যোগ করতে পারেন। এটা প্রমাণিত যে ডাবের জল হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমায়। হাড়কে মজবুত রাখার জন্য দরকার ক্যালসিয়াম আর অনেক পুষ্টিগুণ। বিভিন্ন গবেষণা দেখা যাচ্ছে যে ডাবের জলে ক্যালসিয়াম আছে সেটা হাড়ের জন্য উত্তম অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। সুতরাং সহজে উপলব্ধ এমন একটি পুষ্টিকর পানীয় ,আপনার খাবারের তালিকায় যোগ করতে আর দেরি কেনো?