Breaking News

স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগ। গ্রেফতার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। “লোকে এবার জানুক কত অত্যাচারী ছিল। এরা দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করেছে। বছরের পর বছর মানুষ মুখ খোলার সাহস পায়নি। এখন কমপ্লেন করছে। দেশে আইন আছে। অন্যায় করলে কেউ ছাড় পাবে না।”- স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির ঘটনায় প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। বিধানসভার ধাঁচে লোকসভার দখলও যেতে চলেছে ‘আসল তৃণমূলে’র হাতে! এমনই শোনা যাচ্ছে সর্বত্র। জল্পনা, লোকসভার দলনেতা হবেন কাকলি ঘোষ দস্তিদার। যদিও সাংসদের দাবি তিনি কিছুই জানেন না। সই কাণ্ডে এখনই স্বস্তি পাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট। “ভারতের সময় এসেছে। আজ যুদ্ধবিধ্বস্ত বিশ্বের সব সমস্যার, সব সংকটের সমাধান ভারত করে দিতে পারে। কিন্তু প্রস্তুতির অভাবে আমরা বিশ্বগুরু হতে পারছি না।” - আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যে অস্বস্তিতে বিজেপি। দাম্পত্যকলহের জের। মদ্যপ স্বামীকে পিটিয়ে খুন করলেন স্ত্রী। মধ্যপ্রদেশের ছত্তরপুরের ঘটনা। অভিযুক্ত তরুণীর নাম নীলম কুশওয়াহ। তিনি লাঠি দিয়ে পিটিয়ে স্বামী দীনদয়ালকে খুন করেন! মৃতদেহের পাশে আট ঘণ্টা বসে থাকার পর স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুন ৫, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ