ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের সাহায্যে অনলাইনে পরিবারের সমস্ত তথ্য নথিভুক্ত করা যাবে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দেশের জনগণনা প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে চালু হয়েছে স্ব-গণনা বা সেলফ-এনুমারেশন (Self-Enumeration) ব্যবস্থা। এর মাধ্যমে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের সাহায্যে অনলাইনে পরিবারের সমস্ত তথ্য নথিভুক্ত করা সম্ভব। ১. অফিশিয়াল পোর্টাল ভিজিট করুনপ্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার খুলে নির্দিষ্ট সরকারি পোর্টালটিতে (se.census.gov.in) প্রবেশ করুন।২. রাজ্য ও ক্যাপচা নির্বাচনপোর্টালে প্রবেশ করার পর আপনার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল (State/UT) সিলেক্ট করুন। এরপর স্ক্রিনে দেখানো ক্যাপচা (Captcha) কোডটি সঠিকভাবে লিখে পরবর্তী ধাপে যান। ৩. প্রাথমিক রেজিস্ট্রেশনপরিবারের পক্ষ থেকে যে কোনো একজন দায়িত্বপ্রাপ্ত সদস্য (সাধারণত পরিবারের প্রধান) এই ফর্মটি পূরণ করবেন। এই ধাপে দিতে হবে: পরিবারের প্রধানের নাম (একবার নাম নথিভুক্ত হয়ে গেলে তা আর পরিবর্তন করা যায় না)। একটি সক্রিয় মোবাইল নম্বর (একটি মোবাইল নম্বর কেবল একটি পরিবারের জন্যই ব্যবহার করা যাবে)। ইমেল আইডি (ঐচ্ছিক)। ৪. ভাষা নির্বাচন ও ওটিপি (OTP) যাচাইআপনার পছন্দের ভাষা বেছে নিন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) আসবে। নির্দিষ্ট ঘরে সেই ওটিপি বসিয়ে নম্বরটি যাচাই করে নিন। ৫. লোকেশন বা ঠিকানা চিহ্নিত করাডিজিটাল ম্যাপ বা নির্দিষ্ট ড্রপ-ডাউন মেনু ব্যবহার করে আপনার সঠিক জেলা, ব্লক/পৌরসভা, গ্রাম বা শহরাঞ্চল এবং বাড়ির অবস্থান ম্যাপে সঠিকভাবে পিন বা চিহ্নিত করুন। ৬. প্রশ্নাবলী পূরণ (Questionnaire)এই ধাপে আপনার বাড়ি ও পরিবার সংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে হবে, যার মধ্যে রয়েছে: বাসস্থানের বিবরণ (নিজের বাড়ি না ভাড়া, ঘরের সংখ্যা ইত্যাদি)। মৌলিক সুযোগ-সুবিধা (পানীয় জলের উৎস, বিদ্যুৎ সংযোগ, শৌচাগার ও স্নানের সুবিধা, রান্নার জ্বালানি ইত্যাদি)। পরিবারের সদস্য সংখ্যা এবং তাঁদের বিবরণ (বয়স, লিঙ্গ ইত্যাদি)। পরিবারের ব্যবহৃত বিভিন্ন সম্পদ ও প্রযুক্তির ব্যবহার (যেমন— স্মার্টফোন, ইন্টারনেট, টেলিভিশন, যানবাহন ইত্যাদি)। ৭. প্রিভিউ এবং ফাইনাল সাবমিটফর্মের সমস্ত তথ্য পূরণ করা হয়ে গেলে সাবমিট করার আগে পুরো ফর্মটি ভালভাবে রিভিউ (Preview) বা চেক করে নিন। কোথাও কোনো ভুল থাকলে তা সংশোধন করে নিতে পারেন। সমস্ত তথ্য সঠিক থাকলে Final Submit বোতামে ক্লিক করুন। ৮. এসই আইডি (SE ID) সংগ্রহসফলভাবে ফর্ম জমা পড়ার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি অনন্য ১১-ডিজিটের সেলফ-এনুমারেশন আইডি (SE ID) আসবে। এটি যত্ন সহকারে সংরক্ষণ করুন। পরবর্তীতে যখন সরকারি গণনাকর্মী আপনার বাড়ি আসবেন, তখন তাঁকে এই আইডিটি প্রদান করতে হবে।১ লা আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত জেলায় স্ব-জনগণনার কাজ শুরু হচ্ছে।শেষবার ২০১১ সালে রাজ্যে জনগণনা হয়। আজ আলিপুর সদর অফিসে জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি এক সাংবাদিক সম্মেলনে জানান মোট ৩৬ টি প্রশ্নের উত্তর নাগরিকদের জন্য থাকবে।২৯ টি ব্লক ও ৭ টি মিউনিসিপ্যালিটি নিয়ে এই কাজ চলবে।১৫ দিন ধরে সাধারণ নাগরিকরা পোর্টালে নিজের তথ্য নথিভুক্ত করতে পারবেন। ১৪ হাজার ৩৯৯ জন জনগণনা কারী এবং ২৫০০ জন সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে।