কুখ্যাত দুষ্কৃতী তথা হেরোইন ব্যবসায়ী পিন্টু ওরফে শফিক লস্কর।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ক্যানিংয়ের ঘুটিয়ারি শরীফ এলাকার কুখ্যাত দুষ্কৃতী তথা হেরোইন ব্যবসায়ী পিন্টু ওরফে শফিক লস্কর। ক্যানিং ২ ব্লকের এক সময়ের তৃণমূল নেত্রী রহিমা লস্কর ওরফে বেবির ভাই এই পিন্টু। সম্প্রতি তারা দুজনেই বিজেপির ঝান্ডা ধরেছেন।
এই পিন্টুর বিরুদ্ধে এলাকায় মাদক চক্র চালানোর অভিযোগ দীর্ঘদিনের। এর সাগরেদরা ধরা পড়লেও এই পিন্টুকে সেভাবে ধরতে পারেনি পুলিশ। তবে সোমবার এই পিন্টুর বাড়িতে আচমকা তল্লাশি চালালে ধরা পরে অভিযুক্ত। ধৃতের কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার হয়েছে। পুলিশ মঙ্গলবার ধৃতকে আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে। পুলিশ জানিয়েছে ধৃতের বিরুদ্ধে বহু ওয়ারেন্ট রয়েছে। তার ভিত্তিতে তল্লাশি চালালে দুটি আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে। পিন্টুর দাবি সে রাজনৈতিক হিংসার শিকার।