মোদীর আন্তর্জাতিক সফরে খরচের অঙ্ক নতুন উচ্চতা ছুঁল

সংসদে পেশ হওয়া তথ্যে চমকে উঠবেন আপনিও!

Abuja [Nigeria], Nov 17 (ANI): Prime Minister Narendra Modi greets as he arrives at Abuja Airport as part of a three-nation tour, in Nigeria, on Sunday. (ANI Photo)

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : সংসদে পেশ করা কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের খরচের অঙ্ক নিয়ে নতুন পরিসংখ্যান সামনে এসেছে। রাজ্যসভায় বিদেশ মন্ত্রকের পেশ করা তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে মোট খরচের পরিমাণ ৫৫৭ কোটি ৫১ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে।
সংসদে পেশ হওয়া বছরভিত্তিক এই খরচের হিসাব নিচে দেওয়া হলো:
​২০২১ সাল: ৩৬ কোটি ১২ লক্ষ টাকা
​২০২২ সাল: ৫৫ কোটি ৮৩ লক্ষ টাকা
​২০২৩ সাল: ৯৩ কোটি ৬৩ লক্ষ টাকা
​২০২৪ সাল: ১০৯ কোটি ৫১ লক্ষ টাকা
২০২৫ সাল: ১৮৭ কোটি ৮৩ লক্ষ টাকা
২০২৬ সাল (জুলাই পর্যন্ত): প্রায় ৭৪ কোটি ৫৯ লক্ষ টাকা (এই হিসাবটি প্রোভিজোনাল বা সাময়িক, কারণ জুনে ফ্রান্স সফরসহ কিছু বিলের হিসাব এখনও চূড়ান্ত করা বাকি রয়েছে)।
সবচেয়ে ব্যয়বহুল সফর: সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে একক দেশ হিসেবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদীর ফ্রান্স সফর বাবদ প্রায় ২৫.৫৯ কোটি টাকা খরচ হয়েছিল, যা ওই বছরের সর্বোচ্চ। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং সৌদি আরব সফরের পেছনেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে।
সরকারের যুক্তি: বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই উচ্চপর্যায়ের বিদেশ সফরগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং প্রযুক্তি, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সরকারের দাবি, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ ভারতে প্রায় ৩৮১.৮ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) এসেছে।