প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশ জুড়ে পালিত হচ্ছে এই হর ঘর তিরাঙ্গা কর্মসূচি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুর সংশোধনাগারের উদ্যোগে পালিত হল হর ঘর তিরঙ্গা কর্মসূচি। মঙ্গলবার সকালে সংশোধনাগারের কর্মীরা এই কর্মসূচি পালন করেন। এদিন সংশোধনাগারের কর্মীদের সাথে জেল সুপার দেবাশিষ মণ্ডল ও কারা দফতরের ডিআইজি(বারুইপুর) অসিত বরণ নস্কর একটি পদযাত্রা করেন। ব্যান্ড সহযোগে সকলেই জাতীয় পতাকাকে সম্মান জানান এই পদযাত্রার মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশ জুড়ে পালিত হচ্ছে এই হর ঘর তিরাঙ্গা কর্মসূচি। এই কর্মসূচিতে বিভিন্ন স্কুল, সরকারি দফতর, সংগঠন সকলেই তিরঙ্গা যাত্রার আয়োজন করছেন। সেই কর্মসূচিতে অংশ নিতেই এদিন সকালে বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের উদ্যোগে পালিত হল এই হর ঘর তিরাঙ্গা কর্মসূচি। এদিন শতাধিক জেল কর্মী এই কর্মসূচীতে অংশ নেন।
বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অনুষ্ঠিত হর ঘর তিরাঙ্গা ও তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন জেল সুপার দেবাশিস মণ্ডল
,কারা দফতরের ডিআইজি (বারুইপুর) অসিত বরণ নস্কর এবং শতাধিক জেল কর্মী।
ব্যান্ড সহযোগে জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে পদযাত্রা শুরু করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশানুসারে দেশজুড়ে আয়োজিত “হর ঘর তিরাঙ্গা” কর্মসূচির অঙ্গ হিসেবে এই র্যালিটি বের করা হয়।