“এক কোটি যুবককে ফ্রি AI ট্রেনিং “

বিকশিত ভারতের লক্ষ্যে এক কোটি যুবককে ফ্রি AI ট্রেনিং স্বাধীনতা দিবসের বড় বার্তা দিলেন মোদী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : আজ ১৫ ই আগস্ট দেশের ৮০ তম স্বাধীনতা দিবসে প্রতিবছরের মত এ বছরও লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশের প্রধানমন্ত্রী। জাতীয় সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সেখানে বন্দেমাতরাম গান গাওয়া হয়েছে। দেশের যুবসমাজের উদ্দেশ্যে একাধিক বার্তা রেখেছেন প্রধানমন্ত্রী।

ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে প্রচুর পরিমাণে যুবক যুবতীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে মোদী জানান ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলবে এর জন্য যা যা করণীয় সবটাই করবে কেন্দ্রীয় সরকার।
AI প্রশিক্ষণ থেকে শুরু করে খেলাধুলার জন্য উদ্যোগ নেওয়া হব। প্রযুক্তি ও এনার্জি থেকে দিক থেকে আত্মনির্ভর ভারতবর্ষ গড়ে তোলা হবে।

এদিন লালকেল্লা থেকে মোদী জানান আগামী এক বছর মধ্যে এক কোটি যুবক যুবতীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া প্রতিযোগিতা মূলক যে সমস্ত পরীক্ষা রয়েছে তার জন্য একেবারে বিনামূল্যে অনলাইন কোচিং এর ব্যবস্থা চালু করা হবে।
এর জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠাম ও দক্ষ শিক্ষক শিক্ষিকাদের একটি নেটওয়ার্ক তৈরি করা হবে। যার ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়াদের আর্থিক চাপ অনেকটাই কমে যাবে।
প্রতিনিয়ত আপডেট হতে থাকা প্রযুক্তিরটির সাথে পাল্লা দিতে সেমি কন্ডাক্টর ম্যানুফাকচারিং এর যোগ দেওয়া হবে।। ইতিমধ্যে তিনটি সেমী কন্টাকটার কারখানার উৎপাদন শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এমন আরো কয়েকটি প্লান্ট চালু করা হবে। একই সাথে বিপুল পরিমাণ শক্তির চাহিদা পূরণের জন্য ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক শক্তির মাধ্যমে ১০০ giga what উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এছাড়া ক্রিকেটের পাশাপাশি 6 কমানো য়েল গেমে দুর্দান্ত পারফর্ম করছে দেশের ছেলেমেয়েরা তাই দেশের ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য স্পোর্টস ট্যালেন্ট হান্ট চালু করা হবে।
যার ফলে প্রত্যন্ত গ্রাম থেকে শহর এর প্রতিভাবান ছেলেমেয়েদের খুঁজে আনা হবে এবং তাদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ট্রেনিং করানো হবে একই সাথে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হবে বলো জানান মোদি।
,