অন্নপূর্ণা যোজনার টাকা জমা শুরু হতেই উল্লাস! হাওড়া জেলা মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছায়া সাউয়ের নেতৃত্বে মিছিল।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : আবেদনপত্র যাচাইয়ের পর গত ১৭ই আগস্ট (সোমবার) থেকেই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। আর এই খুশির খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে মহিলাদের বাঁধভাঙা উৎসাহ ও আনন্দ দেখতে পাওয়া যাচ্ছে।
এই আনন্দের অংশ হিসেবে হাওড়ার ঘুসুড়ির শ্যাম মন্দির থেকে মহিলাদের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করা হয়। শ্যাম মন্দিরে পুজো দিয়ে অত্যন্ত ভক্তি ও আনন্দের সাথে মিছিলটি শুরু হয়ে শেষ হয় ঘুসুড়ি বজরংবলী মন্দিরের সামনে। মিছিলে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছায়া সাউ।

অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে শুরু করায় উপস্থিত সকল মহিলারা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রাজ্যের অভিভাবক শুভেন্দু অধিকারী আগেই আশ্বাস দিয়েছিলেন যোগ্য এবং প্রকৃত সব মহিলারাই পাবেন এই যোজনার সুবিধা! আজ সেই প্রতিশ্রুতি পূরণ হতে দেখে আনন্দে আত্মহারা মিছিলে যোগদান করা মহিলারা।