রায়দিঘিতে বাংলাদেশিদের পুশব্যাকের ভাবনা

১০ জন বাংলাদেশি ব্যাঙ্গালোরে ৬ বছর থেকে রাজ্যে ফিরেছে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : রায়দিঘিতে অবৈধবাধে থাকার অভিযোগে ১০ বাংলাদেশি আটক‌। তাদেরকে রায়দিঘি থানার পুলিশ আটক করেছে। এদেরকে হোল্ডিং সেন্টারে পাঠিয়ে পুশব্যাক করা হবে। রায়দিঘি থানার পুলিশ সাফল্যের সঙ্গে অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

জানা গিয়েছে, বাংলাদেশের ফিরোজপুরের ১০ জন বাংলাদেশি ব্যাঙ্গালোরে ৬ বছর আগে অবৈধভাবে ভাঙারির কাজে যোগ দেয়। বর্তমানে সেখানে কড়াকড়ি হওয়ায় তারা সেখান থেকে পালিয়ে আসে।

রায়দিঘির নগেন্দ্রপুরে তারা এসে লুকিয়ে ছিল। এদের মধ্যে ২ শিশু, ৩ মহিলা ও ৫ জন পুরুষ ছিল। এরা এক সপ্তাহ ধরে রায়দিঘি এলাকায় ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, রায়দিঘি থানার পুলিশ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে‌।

এদের শারীরিক পরীক্ষা করে লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নির্দিষ্ট সময়ে বাংলাদেশে পুশব্যাক করা হবে। এদের কাছে বাংলাদেশের ন্যাশানাল আইডি কার্ড ছিল। সমস্ত কিছু পরীক্ষা করে তাদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তাদেরকে রায়দিঘি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ব্যাঙ্গালোরে পুলিশের ধড়পাকড়ে তারা ভীত হয়ে পালিয়ে আসে। রায়দিঘির গাজীর মোড়ে তাদের আত্মীয় রয়েছে সেখানে এসে লুকিয়ে ছিল। তবে শেষ রক্ষা হয়নি। রায়দিঘি থানার পুলিশ তাদের ধরে ফেলে। এদের সবাইকে পুশব্যাক করা হবে‌।