সবুজ সংঘের উদ্যোগে অমাবস্যার কটালে জলমগ্ন পরিবারের পাশে সহায়তা সমাজসেবী সংস্থার।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : অমাবস্যার কোটালের জেরে সমুদ্র ও নদী উত্তাল হয়ে ওঠার কারণে জলমগ্ন হয়ে পড়া গঙ্গাসাগরের বঙ্কিম নগরের ৮টি অসহায় পরিবারের পাশে দাঁড়াল সমাজসেবী সংস্থা ‘সবুজ সংঘ’। স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্কিম নগরে নদী বাঁধের পাশে বাড়ি ছিল এই পরিবারগুলির। নদী বাঁধ ভেঙে যাওয়ার পর সেখানে নতুন করে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। সেই সময় ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গিয়ে বঙ্কিমনগর ৯৭ নম্বর বুথে পুনর্বাসন দেওয়া হয়েছিল।

তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন নদী বাঁদের এই কাজ চলার সময়েই তাদের অস্থায়ীভাবে এই এলাকায় বসবাস করার ব্যবস্থা করা হয়। তবে সম্প্রতি অমাবস্যার কোটালে নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় এই ৮টি পরিবার চরম দুর্গতির মুখে পড়ে। বর্তমানেও তাদের বাড়িগুলির ভেতরে জলের ছাপ এবং কাদা জমে রয়েছে, যার ফলে সেখানে স্বাভাবিকভাবে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। বাড়িগুলিতে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি না থাকায় চরম সমস্যায় পড়েছেন তারা।
এই পরিস্থিতিতে স্থানীয় বিজেপি নেতাদের উদ্যোগে এবং নন্দকুমারপুর ‘সবুজ সংঘ’-এর সহযোগিতায় ওই আটটি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং মায়েদের জন্য হাইজিন কিট তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে দুর্গত পরিবারগুলি কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।