অন্নপূর্ণা উল্লাসে মিছিল গঙ্গাসাগরে

সাগর মন্ডল ৪-এর মহিলা মোর্চার উদ্যোগে অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ​দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে অন্নপূর্ণা যোজনায় সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকতেই উল্লাসে মেতে উঠলেন সাধারণ মহিলারা। বিরোধী শিবিরের প্রচারকে নস্যাৎ করে এই জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সরাসরি হাতে পাওয়ায় এদিন সাগর মন্ডল ৪-এর মহিলা মোর্চার পক্ষ থেকে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। বাগবাজার থেকে শুরু হওয়া এই মিছিল কালিবাজার পর্যন্ত পরিক্রমা করে।
​অতীতে বিরোধী নেতৃত্বের তরফে দাবি করা হয়েছিল যে সরকার পরিবর্তনের পর বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে সরাসরি দেওয়া হবে। তবে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পের সুফল মিলছে বলে জানান মিছিলে থাকা মহিলারা। যদিও কিছু এলাকায় এখনও টাকা না পৌঁছানোর কারণে বিক্ষিপ্তভাবে বিডিও অফিসের সামনে অসন্তোষ প্রকাশের ঘটনা ঘটেছে, তবে সাগরদ্বীপের ছবিটা সম্পূর্ণ আলাদা। সময়মতো অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছানোয় শুভেন্দু অধিকারী প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাগর মন্ডল ৪-এর মহিলা মোর্চা ও স্থানীয় সাধারণ মহিলারা। এবং সবার শেষে সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমন্ত মন্ডল ফোন করে মহিলাদেরকে বার্তা দেন।