বউয়ের মুখে গোবিন্দার কেচ্ছা!

বিমানবন্দরে একসঙ্গে গোবিন্দা এবং এক তরুণ অভিনেত্রীর ছবি প্রকাশ্য়ে আসার পরেই নেটপাড়ায় তুমুল জল্পনা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : বলিউডে প্রেম, বিয়ে, বিচ্ছেদ- তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নতুন কোনও ব্যাপার নয়। কিন্তু এবার যে বিতর্ক সামনে এসেছে, তার কেন্দ্রে রয়েছেন নব্বইয়ের দশকের এক জনপ্রিয় অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় আলোচনা তো রয়েছেই। নিজের স্ত্রীয়ের থেকেও কটাক্ষ প্রাপ্তি করেছেন এই অভিনেতা। মিলেছে সুগার ড্যাডি তকমা। আর এরপরই বিস্ফোরক পাল্টা জবাব দিয়েছেন তিনি। কে এই অভিনেতা? কি নিয়ে এত বিতর্ক? কেনই বা নিজের স্ত্রীর থেকে এহেন মন্তব্য শুনতে হল?

একটা বিমানবন্দরে একসঙ্গে গোবিন্দা এবং এক তরুণ অভিনেত্রীর ছবি প্রকাশ্য়ে আসার পরেই নেটপাড়ায় তুমুল জল্পনা। নেটিজেনদের কৌতুহল একটাই, নতুন কোনও সম্পর্কের ইঙ্গিত নয় তো? গুঞ্জন যত বাড়তে থাকে, ততই সরব হয়ে ওঠেন গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। স্বামীর সঙ্গে এক তরুণ অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন তিনি। ‘Sugar Daddy’ মন্তব্য থেকে শুরু করে প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ করেছেন নিজের স্বামীকে। তাহলে কি ৩৯ বছরের দাম্পত্যে ফের বড় ফাটল? কেন বারবার প্রকাশ্যে আসছে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত জীবনের অশান্তি? আর এই বিতর্কের কেন্দ্রে থাকা তরুণ অভিনেত্রীই বা কে?
বেশ কয়েকদিন ধরেই এই ছবি নিয়ে জল্পনা চলছে। গোবিন্দা ও এই অভিনেত্রীর সম্পর্ক নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যদিও বিষয়টিকে বিভিন্ন প্রতিবেদনে রিউমার্ড রিলেশনসিপ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে পাপারাজ্জিদের প্রশ্নের জবাব দিতে গিয়ে সুনীতা কার্যত বিস্ফোরণ ঘটান। একেবারে প্রকাশ্যে গোবিন্দাকে ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন, গোবিন্দা তাঁর মেয়ের বয়সি এক তরুণীকে নিয়ে ঘুরছেন। এভাবে চলাফেরা করতে তাঁর লজ্জা হওয়া উচিত। এখানেই থামেননি সুনীতা। কমলকে কটাক্ষ করে তিনি বলেন, যদি তোমার ‘Sugar Daddy’ এতটাই ধনী হয়, তাহলে পোশাক-আশাকও ভালো হওয়া উচিত। অর্থাৎ, স্বামীকে আক্রমণ করার পাশাপাশি তরুণ অভিনেত্রীকেও সরাসরি নিশানা করেন তিনি।
সুনীতাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা ও কোমলের ছড়িয়ে পড়া ছবি নিয়ে প্রশ্ন করা হয়। তাঁরা কি একসঙ্গে কোনও ছবির প্রচার করছেন?এমন প্রশ্নও করা হয় সুনীতাকে। উত্তরে তিনি সটান বলেন, “আগে তো ছবিটা তৈরি হতে হবে! ছবি তৈরি হওয়ার পরেই তো প্রচার হয়। কিন্তু প্রচার ছাড়াই যদি সব হয়ে যায়, তা হলে আর কী বলব?”
অন্যদিকে, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে গোবিন্দা দাবি করেন, একটা সময় পর্যন্ত তিনি অত্যন্ত সরল জীবনযাপন করেছেন। স্ত্রীর প্রকাশ্য মন্তব্যে তাঁর প্রশ্ন, কেন তাঁকে বারবার খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে?

এর আগেও অবশ্য গোবিন্দা আর কোমলের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সুনীতা এর আগে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন। আর গোবিন্দা? তিনি বরাবরই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বরাবরই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আপত্তি জানিয়েছেন।

কিন্তু এবার পরিস্থিতি আরও উত্তপ্ত। সুনীতার ‘Sugar Daddy’ মন্তব্যের পর সরাসরি মুখ খুলেছেন গোবিন্দা। তাঁর বক্তব্যের মূল সুর, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে অপমানজনক ভাষা ব্যবহার করা উচিত নয়। গোবিন্দা অভিযোগ করেন, তাঁর স্ত্রী এমন কিছু মন্তব্য করছেন, যা শুধু তাঁকেই নয়, তাঁদের পরিবার এবং তাঁর কাজকেও প্রভাবিত করতে পারে। এমনকী গোবিন্দার বক্তব্য, তিনি যখন নতুন ছবি নিয়ে কাজ শুরু করেছেন, তখন তাঁকে বদনাম করা হলে তাঁর কাজের ক্ষতি হতে পারে। চলচ্চিত্র জগতে সাধারণ পরিবার থেকে আসা মানুষদের এমনভাবে অপমান বা হেনস্থা করা উচিত নয়, যাতে তাঁরা ভয় পেয়ে এই পেশা ছেড়ে দিতে বাধ্য হন। এই মন্তব্যও করেন তিনি।

অর্থাৎ এতদিন যে বিতর্ক ছিল গুঞ্জনের স্তরে, এবার তা চলে এসেছে প্রকাশ্য বাগযুদ্ধের পর্যায়ে। একদিকে স্ত্রী সুনীতা। যাঁর অভিযোগ, গোবিন্দার আচরণ নিয়ে তাঁর আপত্তি রয়েছে।
অন্যদিকে গোবিন্দা। যিনি স্ত্রীর প্রকাশ্য মন্তব্য এবং ভাষা নিয়ে প্রশ্ন তুলছেন। আর মাঝখানে একজন তরুণ অভিনেত্রী, কমল রানি স্বর্ণকার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে গোবিন্দা ও কমলের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, এমন কোনও নিশ্চিত প্রমাণ সামনে আসেনি।

জানা যায়, গোবিন্দ সাত বছর পর ‘রূপা’ ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন। এই ছবির মাধ্যমে তিনি নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে কোমলকেও পরিচয় করিয়ে দিচ্ছেন। এমনও খবর শোনা যাচ্ছে যে, কোমল গোবিন্দর পরবর্তী ছবি ‘দুনিয়াদারি’-র অংশ হতে পারেন। জুলাই মাসে, গোবিন্দ ‘রূপা’ ছবির একটি প্রেস কনফারেন্সে কোমলকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন। তারপর থেকে গুঞ্জনের সূত্রপাত।
একসময় যে দম্পতিকে বলিউডের অন্যতম পরিচিত জুটি হিসেবে দেখা হত, আজ তাঁদের ব্যক্তিগত জীবনের কথাই সংবাদ শিরোনামে। সুনীতার বিস্ফোরক মন্তব্যের পর গোবিন্দার পাল্টা জবাব নতুন করে প্রশ্ন তুলছে, এই প্রকাশ্য সংঘাত কি শুধুই মুহূর্তের রাগ? নাকি এর নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা অভিমান? কারণ আগেও বেশ কয়েকবার গোবিন্দাকে কেন্দ্র করে এধরনের বিতর্ক হয়েছে।

গোবিন্দা এবং সুনীতার সম্পর্ক নতুন নয়। দু’জনের বিয়ে ১৯৮৭ সালে। দীর্ঘ দাম্পত্যে তাঁদের দুই সন্তান, টিনা এবং যশবর্ধন। কিন্তু গত কয়েক বছরে তাঁদের সম্পর্ক নিয়ে বারবার নানা আলোচনা সামনে এসেছে। কখনও পরকীয়ার অভিযোগ, কখনও স্বামীর আচরণ নিয়ে সুনীতার ক্ষোভ,আবার কখনও গোবিন্দার পাল্টা বক্তব্য। সম্প্রতি গোবিন্দা নিজেও তাঁর স্ত্রীর অভিযোগ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
নব্বইয়ের দশকে পর্দায় গোবিন্দার নাচে মেতেছিল গোটা দেশ। আজ সেই গোবিন্দাই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ শিরোনামে। স্ত্রীর ‘Sugar Daddy’ কটাক্ষ, তরুণ অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন,আর তার পরেই গোবিন্দার পাল্টা জবাব, সব মিলিয়ে বলিউডে নতুন করে চর্চার কেন্দ্রে গোবিন্দা-সুনীতা। অর্থাৎ, এই মুহূর্তে গোবিন্দার নতুন সিনেমার থেকেও বেশি আলোচনায় তাঁর ব্যক্তিগত জীবন।