স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে মুখ খুললেন পলক

স্মৃতি পলাশের বিয়ে কি আদৌ হবে?

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতাঃ একটা রুপকথার মত বিয়ে এক নিমেষে বদলে গিয়েছে এক ভয়াবহ দুঃস্বপনে। স্মৃতির বাবার অসুস্থতার দরুণ প্রথমে স্থগিত হয় বিয়ে আর এরপর যা  ঘটেছে তার সবটাই আপনারা জানেন। ভাইরাল হয়েছে পলাশের চ্যাট, পলাশের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক মহিলার। সাম্প্রতিক সময়ে এটাই ছিল দেশের সবচেয়ে চর্চিত বিয়ে। কিন্তু সেই বিয়ে তো এখন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে, শুরুতেই নিজের ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে গায়িকা পলক মুচ্ছল জানিয়ছিলেন, আপাতত বিয়ে স্থগিত রাখা হয়েছে। এই কঠিন সময়ে সকলে যেন পরিবারের গোপনীয়তাকে সম্মান করেন। যদিও জল্পনা কিন্তু মেটেনি, কারণ সকলেই জানতে চাইছেন কবে চারহাত এক হবে তাদের? এবার আরও একবার মুখ খুললেন পলক, জানেন তিনি কি জানালেন? জানতে দেখুন এই গোটা ভিডিও। গত ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের। কিন্তু আচমকাই তাঁদের বিয়ে স্থগিত হয়ে যায়। এরপরই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কেন এত বড় অনুষ্ঠান শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হল এবং স্মৃতির বাবা হাসপাতাল থেকে ফেরার পরেও কেন বিয়েটা হল না, বেশ কয়েকদিন ধরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যম, সর্বত্র। সেই সময় জল্পনা যখন তুঙ্গে, তখনই পলাশের দিদি, জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন। তিনি জানান, স্মৃতির বাবার শারীরিক অবস্থার কারণেই বিয়ে স্থগিত করা হয়েছে। পাশাপাশি অনুরোধ করেন, এই স্পর্শকাতর সময়ে দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হোক। তবে নেটদুনিয়ার নানা গুঞ্জন নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। আর সেই নিয়েও প্রচুর আলাপ আলোচনা হয়েছিল যেখানে বলা হয় যে, এই যে তার ভাইকে নিয়ে এত এত কথা হচ্ছে তার কোন প্রতিবাদ কেন করলেন না দিদি পলক?

তাহলে কি নিজের ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে মান্যতা দিচ্ছেন পলক? পলক কিন্তু স্পিকটি নট ছিলেন। এবার এনিয়ে মুখ খুললেন পলাশের বোন পলক মুচ্ছল। আবার অন্যদিকে বিয়ে স্থগিত হওয়ার পর থেকে স্মৃতিকে একবারও প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি। তবে সম্প্রতি দেখা গিয়েছে পলাশকে। তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছিলেন। পলাশের মা ও আত্মীয়দের সঙ্গে দেখা যায়। পলাশের মা অমিতা বেশ হাসিখুশিই ছিলেন। তবে কেউই কোনও কথা বলেননি। তাঁরা কোথায় যাচ্ছেন, সেটাও জানা যায়নি। আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়েছেন পলাশ। মাস্কে মুখ ঢেকে প্রেমানন্দ মহারাজের বাণী শুনছেন পলাশ, সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ছবি।  শোনা যায় যে প্রেমানন্দ সকলকেই একটাই উপদেশ দেন, সারাদিনে অন্তত দশ হাজার বার রাধানাম জপতে হবে। এ বার পলাশকেও কি সেই উপদেশই দিলেন ব্যক্তিগত জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য? এর মধ্যে আবার ইনস্টাগ্রামের বায়ো বদলেছেন স্মৃতি ও পলাশ। দু’জনের বায়োতেই এখন ‘ইভিল আই’ ইমোজি। যেটা ব্যবহার করা হয়, যেন ‘নজর না লাগে’ এটা বোঝানোর জন্য। দিন দুয়েক আগেই অবশ্য রটে যায় যে, বিয়ের পরিবর্তিত তারিখ ৭ ডিসেম্বর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক রিপোর্টে দাবি করা হয়, আগামী ৭ ডিসেম্বর স্মৃতি ও পলাশ বিয়ে করছেন। অর্থাৎ, ২৩ নভেম্বরের বিয়েটা হতে চলেছে ৭ ডিসেম্বর। যার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এই জল্পনায় জল ঢালেন স্মৃতির ভাই। তিনি সাক্ষাৎকার দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক রিপোর্টে দাবি করা হয়, আগামী ৭ ডিসেম্বর স্মৃতি ও পলাশ বিয়ে করছেন। অর্থাৎ, ২৩ নভেম্বরের বিয়েটা হতে চলেছে ৭ ডিসেম্বর। যার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এই জল্পনায় জল ঢালেন স্মৃতির ভাই। তিনি সাক্ষাৎকার দিয়ে বলেন, এই ধরনের কোনও গুজবের ব্যাপারে আমার জানা নেই। এখনও পর্যন্ত বিয়ে স্থগিতই রয়েছে। অর্থাৎ, সোশ্যাল মিডিয়ায় যেই রিপোর্ট ঘোরাফেরা করছে সেটাকে উড়িয়ে দিলেন তিনি। মনে করা হচ্ছে আপাতত পলাশ এবং স্মৃতি দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে কিছুটা সময় নিতে চান। একের পর এক যেভাবে ঝড় বয়ে গেল তাতে এক্ষুনি বিয়ে নিয়ে চিন্তা ভাবনা হয়তো করছেন না তাঁরা। কিন্তু স্মৃতি কি আদৌ পলকের বৌদি হবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে পলক যা বললেন তাতে করে কিন্তু তেমন কোন ইঙ্গিত পাওইয়া যাচ্ছে না। তিনি বলেন, “দুই পরিবারই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে গুজব ছড়াবেন না। আমরা নিজেদের মতো করে সময় নিচ্ছি, সবকিছু যদি ভাল হয় অফিসিয়াল ঘোষণা করে দেওয়া হবে।  আমরা শুধুমাত্র ইতিবাচক কথায় বিশ্বাসী। যতটা পারেন দয়া করে ইতিবাচক কথাই প্রচার করুন। শক্তিশালী হোন।” তবে সম্পর্কের ভাঙনের গুঞ্জন নিয়ে তিনি বরাবরের মতো এবারও ‘স্পিকটি নট’। সকলকে অনুরোধ করব, এই স্পর্শকাতর সময়ে দুই পরিবারের গোপনীয়তাকে মর্যাদা দিন। অর্থাৎ স্মৃতি পলাশের মধ্যে কোন কথা হয়েছে বা তাদের সম্পর্কের কোন্ন উন্নতি হয়েছে এমন কোন ইঙ্গিতই কিন্তু পাওয়া গেল না পলকের তরফে আর তাই এখন অনেকেই বলছেন এই বিয়ে হওয়া একপ্রকার অসমভবই। কিন্তু সরত্যিই ভেঙে যাবে এমন সুন্দর এক সম্পর্ক? অবশ্য যে সম্প্রকে ঘুন ধরে যায় তার আর কিই বা অবশিষ্ট থাকে? এবার স্মৃতি পলাশ কি সিদ্ধান্তে নেবেন দেখা যাক।