শ্রী কৃষ্ণের প্রিয় রাশিগুলি

এক একজন দেব-দেবীর একটি বা দুটি বা একাধিক প্রিয় রাশি থাকে । তাদের আশীর্বাদ করা থেকে শুরু করে রক্ষা করা , যাবতীয় দায় দায়িত্ব নিজের কাঁধেই রাখেন দেব-দেবীরা। অন্য কোনও গ্রহ বা দেব-দেবীর রোষ থেকে রক্ষা করেন সংশ্লিষ্ট দেব দেবীরা। আজকের আলোচনায় থাকছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাশি নিয়ে আলোচনা।

প্রবীর মুখার্জী, নিজস্ব প্রতিনিধি: আগেই সঙ্কটমোচন এবং শিবঠাকুরের প্রিয় রাশিগুলি নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাশি নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বা পুরুষোত্তম বা নরোত্তম বা জগন্নাথ বা জগদীশ্বরের প্রিয় চারটি রাশি বৃষ-সিংহ-তুলা-কর্কট। শ্রীকৃষ্ণের প্রিয় এই রাশিগুলির জাতক-জাতিকাদের চাকরি বা ব্যবসায় উন্নতি তো বটেই , এমনকি যে কোনও বিপদের হাত থেকে তিনিই রক্ষা করে থাকেন এই রাশির জাতক-জাতিকাদের।

বৃষ রাশি–কর্মক্ষেত্রে সাফল্যলাভ করে থাকেন এই রাশির জাতক-জাতিকারা।ব্যবসায় উন্নতি করেন।চাকরিতে আশানুরূপ সাফল্যলাভ করে থাকেন এরা। সামাজিক জীবনেও উন্নতি লাভ করেন। বিপরীত লিঙ্গের কাছে অত্যন্ত প্রিয় হয়ে থাকেন এই রাশির জাতক বা জাতিকারা।

সিংহ রাশি–শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় রাশি সিংহ। চাকরিই হোক বা ব্যবসা বা যে কোনও পেশা, সবক্ষেত্রেই উন্নতি লাভ করে থাকেন এই রাশির জাতক-জাতিকারা। জীবনের যাবতীয় ইচ্ছাপূরণ হয় এদের। পরিশ্রমের মর্যাদা পেয়ে থাকেন সিংহ রাশির জাতক-জাতিকারা।

তুলা রাশি– ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই রাশির জাতক -জাতিকারা জীবনে প্রভূত উন্নতিসাধন করে থাকেন। সুখ ও সমৃ্দ্ধি এদের জীবনের যেন একটা অঙ্গ। সমাজে সকলে কাছে অত্যন্ত প্রিয় পাত্র বা পাত্রী হয়ে থাকেন এই রাশির জাতক বা জাতিকারা।

কর্কট রাশি– ভগবান পুরুষোত্তমের আশীর্বাদে এই রাশির জাতক বা জাতিকারা যে কাজেই হাত দেন, সেকাজেই সাফল্য অর্জন করে থাকেন। পরিবারে সুখ ও সমৃ্দ্ধি আসে। সামাজিক সম্মানলাভ করে থাকেন এই রাশির জাতক-জাতিকারা।

পরিশেষে একটাই কথা বলা যেতে পারে,শুধুমাত্র যে এই রাশিগুলির উপরেই ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করে থাকেন, অন্যরাশির জাতক বা জাতিকারা বঞ্চিত হন তা কিন্তু, নয়। তিনি সকলকেই আশীর্বাদ করে থাকেন, কাউকে বেশি কাউকে কম। এই রাশির জাতক বা জাতিকারা তাঁর প্রিয়। সকলেই তাঁর নাম করতে পারেন। প্রতিদিন ষোল নাম বত্রিশ অক্ষর জপ করতে পারেন। শ্রীকৃষ্ণের নামও আলাদা করে জপ করতে পারেন। ঔঁ কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াং ঔঁ।