কলকাতায় এসে শহরবাসির মন জিতে নিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী কাফু

কলকাতায় এসে শহরবাসির মন জিতে নিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী কাফু। ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্য কাফু। অতীতে পেলে, মারাদোনাকে দেখেছে রাজ্যবাসি।

এবার কলকাতার মাঠে বিশ্বকাপজয়ী কিংবদন্তীকে খেলতে দেখল ফুটবলপ্রেমীরা। শনিবার কলকাতা পুলিশ আয়োজিত ফ্রেন্ডশিপ কাপের ম্যাচে মহমেডান মাঠে খেলতে নামলেন

ব্রাজিলিয়ান তারকা কাফু তার প্রতিপক্ষ দলে খেলেন টেনিস কিংবদন্তী লিয়েন্ডার পেজ সাদা কালো গ্যালারিতে ছিল উ্ৎসুক ফুটবলপ্রেমীদের ভিড়। কলকাতা পুলিশ এবং

ক্রীড়ামন্ত্রীর হাত থেকে সংবর্ধিত হওয়ার পর মাঠে নামেন কাফু। গোল করান এবং করেন ব্রাজিলিয়ান তারকা কলকাতা পুলিশ একাদশের হয়ে খেলেন লিয়েন্ডার পেজ,

ক্রীড়াপ্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিরা সেই দলে খেলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা শেষমেষ ফ্রেন্ডশিপ কাপ জিতে নেয় কাফুর দল বেঙ্গল পিয়ারলেস একাদশ

স্বপ্নের নায়ককে কাছে পেয়ে আপ্লুত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার নগরপাল ভিনিত গোয়েল কাফুর সঙ্গে খেলতে পেরে উচ্ছসিত লিয়ান্ডার পেজ।