পদত্যাগ করছেন অজিত আগরকার?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগেই চাঞ্চল্যকর খবর!

সৌম্য দাস, সাংবাদিক :  অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছে। এই সিরিজের জন্য বিসিসিআইয়ে দল বাছাই নিয়ে একাধিক বিতর্ক সামনে এসেছে। একদিনের ক্রিকেটে হিটম্যানকে সরিয়ে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া শুভমন গিলকে অধিনায়ক মেনে নিতে পারেনি অনেকেই। এর ফলে সমালোচনার মুখে পড়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকার। এছাড়া একাধিক অদ্ভুত পদক্ষেপ ক্রিকেটপ্রেমীদের আলোচনায় ছিল। প্রবল চাপের মুখে এবার কি পদত্যাগ করতে চলেছেন তিনি ?

অজিত আগরকার বর্তমান ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করছেন। তাঁর ২০২৬ সালের জুন মাস পর্যন্ত প্রধান নির্বাচক পদে থাকার কথা রয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতীয় দল বাছায়ের ক্ষেত্রে তাঁর বিতর্কিত সিদ্ধান্ত আলোচনায় উঠে এসেছে তাঁর সিদ্ধান্তের কারণে রোহিত শর্মা ও বিরাট কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বলে জল্পনা তৈরি হয় । অন্যদিকে টেস্ট ক্রিকেটে করুণ নায়ারকে দীর্ঘদিন পর ফিরিয়ে আনা হলেও, তাঁকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ছাঁটাই করে দেওয়া হয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও সাই সুদর্শনকে ধরে রেখেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

এই পরিস্থিতির মধ্যে একদিনের ক্রিকেটে অধিনায়কের পদ থেকে রোহিতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে তোলপাড় করেছিল ক্রিকেট মহলে। বহু ক্রিকেট বিশেষজ্ঞ এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন।

সূত্রের খবর, চাপের মুখে দাঁড়িয়ে পদ থেকে সরে যেতে চলেছেন প্রধান নির্বাচক অজিত আগরকার ? এমনই গুঞ্জন তৈরি হয়েছে ক্রিকেট মহলে।