Parno Mitra joins tmc- পার্নো : মানুষমাত্রই ভুল করে। এবার সেই ভুল সংশোধনের সময় এসেছে। তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

মাম্পি রায়, সাংবাদিক : বড়দিনের আবহে বড় চমক অভিনেত্রী পার্নো মিত্রর। পদ্মফুল ছেড়ে জোড়াফুলে যোগ দিলেন অভিনেত্রী। প্রায় ৬ বছর ধরে বিজেপির সঙ্গে যু্ক্ত থাকার পর ২০২৫-এর শেষে এসে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সেক্ষেত্রে অভিনেত্রীর সাফাই, “মানুষমাত্রই ভুল করে। এবার সেই ভুল সংশোধনের সময় এসেছে। তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
শুক্রবার সকালেই শোনা গিয়েছিল, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন পার্নো মিত্র। তারপর বেলা সাড়ে ১২টা নাগাদ তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন অভিনেত্রী পার্নো মিত্র। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। পতাকা হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী নতুন পথে এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ পার্নো মিত্র। তিনি বলেন “ছ’বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আপনাদের সে কথা মনে আছে। মনে হচ্ছে, এ বার নিজেকে শুধরে নেওয়া উচিত। সেটাই করলাম।”
অভিনেত্রী তথা সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেত্রী পার্নো মিত্র বলেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজনীতিবিদ জয়প্রকাশ মজুমদারকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন পার্নো। মুখ্যমন্ত্রীই পার্নোকে দলে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন।”
পার্নোর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে টলিপাড়া।