অফগানিস্তানের বিপক্ষে দুরন্ত পারফরমেন্স শিবম দুবের

অফগানিস্তানের বিপক্ষে দুরন্ত অলরাউন্ড পারফরমেন্স করেছেন শিবম দুবে। তার ব্যাটে কচুকাটা হয়ে গেছে আফগান বোলিং অ্যাটাক। রশিদ খানহীন বোলিং লাইন আপ অবশ্য ভারতের খুব বেশি সমস্যা সৃষ্টি করবে না তা জানাই ছিল। কিন্তু রোহিত শর্মার শুরুতেই আউট হওয়ায় সাময়িক সমস্যা তৈরি করতে পারত। যদিও সেটা হতে দেননি শিবম দুবে। প্রথমে বল হাতে 2 ওভার হাত ঘুড়িয়ে মাত্র 9 রান দিয়ে 1 উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এরপর ব্যাট হাতে নেমেও করলেন ঝোড়ো ব্যাটিং। 40 বলে 60 রানের ইনিংসই শুধু খেললেন না, ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন এই বাহাতি ব্যাটার। শেষ দুই বলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে ম্যাচ জেতালেন শিবম দুবে। 5টি বাউন্ডারি ও 2টি ওভারবাউন্ডারিতে সাজানো শিবমের ইনিংস ছিল বেশ চকমকি। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচের সেরাও হলেন তিনি। ম্যাচ শেষে বলেই ফেললেন ইনিংসটা খুব জরুরি ছিল, কারণ অনেকদিন পর তার এই কামব্যাক।