ইস্টবেঙ্গলের ইনভেষ্টর হিসেবে ইমামির পথ চলা শেষ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : জল্পনাই সত্যি হল। ইস্টবেঙ্গলের ইনভেস্টর হিসাবে আর থাকবে না ইমামি। তবে পুরোপুরি বিচ্ছেদও হচ্ছে না। ইস্টবেঙ্গলের ইনভেষ্টর হিসেবে ইমামির পথ চলা শেষ। এবার শুধুই স্পনন্সর হিসেবে থাকবে। সরকারি ঘোষণা করে দিল ইমামি। ইমামি গ্রুপ ঘোষণা করেছে যে, ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ইনভেস্টর হিসেবে তাদের ব্যবস্থাপনা ও বিনিয়োগের ভূমিকা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।এই পরিবর্তনের অংশ হিসেবে ইমামি তাদের হাতে থাকা সমস্ত শেয়ার এবং সংশ্লিষ্ট ভোটাধিকার ইস্টবেঙ্গল ক্লাবের কাছে হস্তান্তর করেছে। এর মাধ্যমে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ইনভেস্টর ও ম্যানেজমেন্ট অংশীদার হিসেবে ইমামির ভূমিকার সমাপ্তি ঘটল।তবে ইস্টবেঙ্গল ইমামির সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না। বিনিযোগকারী হিসাবে না থাকলেও ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে স্পনসর হিসেবে তাদের সম্পর্ক অব্যাহত থাকবে। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্রীড়াক্ষেত্রের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করে যাবে ইমামি। ভারতীয় ফুটবলের উন্নতি ও বিকাশের প্রতি ইমামি গ্রুপের প্রতিশ্রুতি অটুট থাকবে।