একাধিক জয়ের পালক সুরভির মুকুটে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা দলের সহকারী কোচ নিযুক্ত হলেন এএফসি বি লাইসেন্সধারী মহিলা প্রশিক্ষক সুরভি মঞ্জরেকর। মহারাষ্ট্রের এই প্রশিক্ষক গত মরসুমে আইডব্লুএলের ক্লাব সেতু এফসি-র সহকারী কোচ হিসাবে কাজ করেন। এছাড়াও মহারাষ্ট্র সিনিয়র মহিলা দল, মুম্বইয়ের মাইটি ইয়ং জো এফসি-র মহিলা দল, মুম্বই ফুটবল অ্যাসোসিয়েশনের জেলা মহিলা দল ও লা লিগা সকার স্কুলসের কোচ হিসাবে কাজ করেছেন তিনি। ইস্টবেঙ্গলে তিনি কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজের সহকারী হিসাবে কাজ করবেন।