গণনা কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলায় জখম ১

অভিযোগ হাওড়ায় তৃণমূল কর্মীর মারে রক্তাক্ত বিজেপি কর্মী।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের মারে গুরুতর জখম এক বিজেপি কর্মী। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়।

জানা গিয়েছে, সোমবার ভোট গণনার দিন বিজেপি এগিয়ে থাকার খবর শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে জয় শ্রীরাম বলে স্লোগান দিতে থাকে। পাল্টা জয়বাংলা স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেন্দ্রীয় বাহিনী দুপক্ষকে লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেয়। পরে এক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের সামনে পড়ে গেলে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা, এমটাই অভিযোগ।এর পর পুলিশ তাকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।