গুজরাটের মন্ত্রিসভায় বড়সড় রদবদল। রবীন্দ্র জাদেজার স্ত্রী বিভাবা পেলেন মন্ত্রীত্ব।
ঋক পুরকায়স্থ, সাংবাদিক: বিজেপি নেতৃত্বাধীন গুজরাট সরকার শুক্রবার ২৬ জন মন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজাও। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া পুরো মন্ত্রিসভা পদত্যাগ করার একদিন পরই এই পরিবর্তন ঘটল।
রিভাবা জাদেজা ছাড়াও স্বরূপজি ঠাকুর, প্রবীণ কুমার মালি, ঋষিকেশ প্যাটেল, দর্শনা বাঘেলা, কুনভারজি বাভালিয়া, অর্জুন মোধওয়াদিয়া, পরশোত্তম সোলাঙ্কি, জিতেন্দ্র ওয়াঘানি, প্রফুল পানশেরিয়া, হর্ষ সাংভি এবং কানুভাই দেশাইও নতুন মন্ত্রিসভার অংশ হয়েছেন।

২০২৭ সালের গুজরাটে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কৌশলগত পুনর্বিন্যাস হিসাবে দলীয় নেতাদের বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছে। দলীয় কর্মকর্তারা জানিয়েছেন যে, বৃহস্পতিবার পদত্যাগ করার পর, মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করেছেন। তাঁরা অফিস খালি করা শুরু করে দিয়েছেন।
প্যাটেলের আগের মন্ত্রিসভায় ৮ জন মন্ত্রী, দুইজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ছয়জন প্রতিমন্ত্রী ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী প্যাটেল গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে নতুন মন্ত্রীদের তালিকা জমা দেন। শুক্রবার নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ ছিল। বিজেপির হর্ষ সাংঘভিকে নতুন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। বাকি ২৫ জন নেতার দফতর এখনও ঘোষণা করা হয়নি।

গুজরাটের নতুন ক্যাবিনেট মন্ত্রীদের তালিকায় রয়েছেন :
১. ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল
২. ত্রিকম বিজল ছাঙ্গা
৩. স্বরূপজি সর্দারজি ঠাকুর
৪. প্রবীণ কুমার মালি
৫. ঋষিকেশ গণেশভাই প্যাটেল
৬. পিসি বারান্দা
৭. দর্শনা এম বাঘেলা
৮. কান্তরতলাল শিবলাল অমৃতিয়া
৯. কুনওয়ারজি ভাই মোহন ভাই বাওয়ালিয়া
১০. রিভাবা রবীন্দ্রসিংহ জাদেজা
১১. অর্জুনভাই দেবভাই মোধওয়াদিয়া
১২. ডাঃ প্রদ্যুম্ন ভাজা
১৩. কৌশিক কান্তিভাই ভেকরিয়া
১৪.পরশোত্তমভাই ও সোলাঙ্কি
১৫. জিতেন্দ্রভাই সভজিভাই ভাঘানি
১৬. রমনভাই ভিখাভাই সোলাঙ্কি
১৭. কমলেশভাই রমেশভাই প্যাটেল
১৮. সঞ্জয়সিংহ রাজেসিংহ মাহিদা
১৯. রমেশভাই ভূরাভাই কাটারা
২০. মনীষা রাজীবভাই ভকিল
২১. ঈশ্বরসিংহ ঠাকুরভাই প্যাটেল
২২. প্রফুল পানসেরিয়া
২৩. হর্ষ সাঙ্ঘভি
২৪. ডাঃ জয়রামভাই চেমাভাই গামিত
২৫. নরেশভাই মগনভাই প্যাটেল
২৬. কানুভাই মোহনলাল দেশাই
শুক্রবার দুপুরে গান্ধীনগরের মহাত্মা মন্দিরে গুজরাটের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও।