রামকৃষ্ণ মিশনে ৫১তম সচিব সম্মেলন

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আয়োজিত এই ৫১তম সচিব সম্মেলন । ৩দিন ব্যাপী এই সম্মেলনে নানান উন্নয়নমূলক কাজের আলোচনা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : রামকৃষ্ণ মিশনের লোকশিক্ষা পরিষদের অধীন রাজ্যস্তরের সামাজিক উন্নয়ন সংস্থাগুলির ৫১তম সচিব সম্মেলন।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের স্বামী লোকেশ্বরানন্দ সভাগৃহে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।​ ১২ জুন অর্থাৎ শুক্রবার থেকে ১৪ জুন পর্যন্ত তিনদিনব্যাপী চলে এই সম্মেলন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সম্পাদক স্বামী মহারাজ তত্ত্বসারানন্দজি ।
​নানান বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শান্তরূপানন্দ।
এই ​সম্মেলনের মূল লক্ষ্য ও কার্যক্রম –
১. অভিজ্ঞতা বিনিময়: রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকায় পরিচালিত সামাজিক উন্নয়নমূলক কাজের অভিজ্ঞতা একে অপরের সাথে ভাগ করে নিয়েছেন।
২. ভবিষ্যৎ পরিকল্পনা: আগামী দিনে সামাজিক সেবামূলক কাজগুলিকে আরও কীভাবে কার্যকর ও সুদূরপ্রসারী করা যায়, তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
৩. সমন্বয় বৃদ্ধি: বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও কাজের সমন্বয় বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
৪. স্মরণ: অনুষ্ঠানের একটি বিশেষ অংশে বিশ্বেশ্বর চক্রবর্তীর জীবনী পাঠ ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।