ভাঙড় এলাকা থেকে হাজার হাজার মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ভাঙড় থেকে সহস্রাধিক মানুষের কংগ্রেসে যোগদান, বারুইপুর জেলা কার্যালয়ে দলীয় পতাকা তুলে দিলেন জেলা নেতৃত্ববারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা: রবিবার বারুইপুরে অবস্থিত দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস কার্যালয়ে এক যোগদান কর্মসূচির মাধ্যমে ভাঙড় এলাকা থেকে প্রায় সহস্রাধিক মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। জেলা কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে নবাগত কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস সভাপতি তপন মণ্ডলের হাত থেকে সাবির সর্দার ও ফিরোজ উদ্দিন সাপুইয়ের নেতৃত্বে বহু কর্মী-সমর্থক জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর টাউন কংগ্রেস সভাপতি অনুপম ব্যানার্জি, হরিহরপুর ব্লক কংগ্রেস সভাপতি কার্তিক গায়েন-সহ জেলার একাধিক কংগ্রেস নেতা ও কর্মীরা।দলীয় নেতৃত্বের দাবি, এই ব্যাপক যোগদানের ফলে ভাঙড় এলাকায় কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। পাশাপাশি আগামী দিনে সাধারণ মানুষের পাশে থেকে দল আরও সক্রিয়ভাবে কাজ করবে বলেও জানানো হয়েছে।রাজনৈতিক মহলের একাংশের মতে, ভাঙড়ের এই যোগদান কর্মসূচি একদিকে যেমন কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করবে, অন্যদিকে বিজেপি ও বিজেপি-সমর্থিত আইএসএফের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে কংগ্রেসকে আরও এগিয়ে নিয়ে যাবে।তবে এই যোগদানকে ঘিরে বিরোধী শিবিরের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।