রুমঝুম সামন্ত,নিউজ ডেস্ক; রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই। বুধবার তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইসের তরফ থেকে জানা গিয়েছে, কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিত্ খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বেলেঘাটার বিধায়ককে। গত বছরের মে মাসে বিধানসভা ভোটের ফলাফলের পর রাজ্যজুড়ে হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। হাইকোর্টে মামলাও করে তারা। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। কোথায় কোন রাজনৈতিক কর্মী খুন হয়েছে, সে সবের নেপথ্যে কী ছিল সব কিছুর তদন্ত শুরু করে সিবিআই। এই তদন্তে সবার প্রথমে উঠে কাকুরগাছি বিজেপি কর্মী অভিজিত্ সরকরারের খুনের ঘটনা।
