শিয়ালদহে বাতিল একাধিক ট্রেন, ফের যাত্রী ভোগান্তি

সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি। দমদমের কাছে চলবে রক্ষণা =বেক্ষণের কাজ আর তার জেরে বাতিল একগুচ্ছ ট্রেন যা বহাল থাকবে শনি ও রবিবার। শিয়ালদা থেকে ও শিয়ালদা পর্যন্ত বিভিন্ন ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল। বদলানো হল দূরপাল্লার বিভিন্ন ট্রেনের সময়সূচিও। এই জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ৭ ঘণ্টা প্রভাবিত হতে পারে ট্রেন চলাচল। বাতিল করা হচ্ছে শিয়ালদা-ডানকুনি , শিয়ালদা-হাবরা, শিয়ালদা- বারাসাত সহ বিভিন্ন লেকাল ট্রেন।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ মাঝে মধ্যেই লোকাল ট্রেন বাতিল এটা যেন একেবারে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর ওপর নিয়মিত ট্রেন লেট তো একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার ফের সেই শিয়ালদহ স্টেশনে, দমদমের রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার এবং রবিবার দুইদিন বাতিল করে দেওয়া হল একাধিক লোকাল ট্রেন। যার ফলে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।

শনিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল?
শনিবার বাতিল শিয়ালদা-ডানকুনি (আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২)

রবিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল?
রবিবার বাতিল শিয়ালদা-হাবরা (আপ ৩৩৬৫৩ ও ডাউন ৩৩৬৫৪), শিয়ালদা-দত্তপুকুর (ডাউন ৩৩৬১২), শিয়ালদা-বনগাঁ (আপ ৩৩৮১৭ ও ডাউন ৩৩৮২৪), শিয়ালদা-বারাসত (আপ ৩৩৪৩১ ও ডাউন ৩৩৪৩২), শিয়ালদা-ডানকুনি (আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯ ও ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০)।

কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?
১) ডাউন ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদা লোকাল: দমদম জংশন পর্যন্ত আসবে।
২) আপ ৩৩৮১৩ শিয়ালদা-বনগাঁ লোকাল: শিয়ালদার পরিবর্তে দমদম থেকে ছাড়বে।
৩) ডাউন ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদা লোকাল: বারাসত পর্যন্ত আসবে।
৪) আপ ৩৩৮১৫ শিয়ালদা-বনগাঁ লোকাল: বারাসত থেকে ছাড়বে।

শনিবার এবং রবিবার শিয়ালদহ শাখায় মোট ২১টি লোকাল ট্রেন বাতিল থাকবে। দমদম স্টেশনে সাত ঘণ্টা ট্র্যাফিক ব্লক থাকবে। তাই শনিবার এবং কাল রবিবার মিলিয়ে মোট ১৯ এবং ২ অর্থাৎ ২১ লোকাল বাতিল করা হয়েছে। শনিবার এবং রবিবারের মধ্যবর্তী রাতে সেই কাজ চলবে। আজ শনিবার রাত ১২ টা থেকে কাল রবিবার সকাল সাতটা পর্যন্ত। আবার রবিবার রাত ১২ টা ১০ মিনিট থেকে সোমবার ভোর ৪ টা ১০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে।