শুক্রবার ত্রিপুরা রাজ্য জুড়ে পালিত হলো ৭৯ তম স্বাধীনতা দিবস। বীর যোদ্ধাদের স্মরণে বরণে পালিত আজকের দিনটি।স্মরণ করা হলো বীরদের আত্মবলিদানের কথাও।

মৌসুমী সাহা ,নিজস্ব প্রতিনিধি- এদিন আগরতলার নিজ সরকারী বাসভবন থেকে জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্যবাসীকে শুভেচ্ছো জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়ে মিলেছে বহু কাক্ষিত স্বাধীনতা। যাদের রক্তের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা, আজকের দিনে তাদের বীরত্বের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর। বীরদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্মরণ করা হয় বীরদের বীরত্ব গাঁথা।
ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপি সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বীর জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি।

এদিন ত্রিপুরার সমাজশিক্ষা ও সমাজকল্যান দফতরের মন্ত্রী টিংকু রায়ের উদ্যোগে রামকৃ়ষ্ণ মহাবিদ্যালয় ময়দানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় স্বাধীনতা দিবস। বিপ্লবীদের আত্মবলিদানের ফলে তাদের স্বপ্নের ধারা বজায় রেখে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প এগিয়ে নিয়ে চলেছে বর্তমান সরকার, যার উল্লেখ করেন তিনি। আগরতলা পৌরনিগমের অফিসে পতাকা উত্তোলন করেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। স্বাধীনতার ভূমিকে রক্ষা করতে বদ্ধপরিকর এই সরকার। সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিন্দুর প্রমান করে ভারতবাসী তার দেশ রক্ষার্থে প্রতি সময় বীরত্বের সাথে তৈরী।