আনন্দপুরের হোটেল থেকে উদ্ধার এক তরুণীর মৃতদেহ। পেশায় তিনি একজন বার ডান্সার। এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ মঙ্গলবারে সকালে কলকাতার আনন্দপুরে চাঞ্চল্য। সেখানকার এক হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এক তরুণীকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই তরুণী পেশায় পানশালার নর্তকী বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

ওই মৃত তরুণীর নাম শ্রেয়া বর্মা, বয়স ২৭ বছর। তিনি সদ্য কলকাতায় এসে আনন্দপুর এলাকার একটি গেস্ট হাউসে উঠেছিলেন। সেখান থেকেই সোমবার তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সারারাত আনন্দপুরের ওই গেস্ট হাউসে পুরুষবন্ধু মহম্মদ চাঁদের সঙ্গে মদ্যপান করেছিলেন। এরপর সকালে শ্রেয়ার অচৈতন্য দেহ উদ্ধার হয়। মহম্মদ চাঁদই তাঁকে নিয়ে যান হাসপাতালে। মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

ঘটনার দিন, রাতে তাঁরা একসঙ্গে দীর্ঘক্ষণ মদ্যপান করেন। পরে তরুণীর সঙ্গী সেখান থেকে চলে যান। কিন্তু তরুণী অসুস্থ বোধ করায় গেস্টহাউসেই রয়ে যান। মঙ্গলবার সকালে ওই ঘর থেকেই মেলে তাঁর অচৈতন্য দেহ। অতিরিক্ত মদ্যপান বা মাদক সেবনের কারণে মৃত্যু কি না খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃত্যুর কারণ জানতে তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

হোটেলের এক কর্মী বলেন, “আমরা ঘরেই জল খাবার দিয়ে এসেছিলাম। রবিবার এসেছিল, তারপর থেকে তাঁদের আর বেরোতে দেখেনি। জানি না, ঘর থেকে চিৎকার চেঁচামেচি সেরকম শুনিনি। কী হয়েছে, সেটা পুলিশই বলতে পারবে। তবে যাঁর সঙ্গে উনি এসেছিলেন, তাঁকেও আর দেখতে পাওয়া যায়নি।”