সংগঠনে জোয়ার আনতে এবার ছাত্র সমাজের ক্লাস নেবেন সুনীল বানসাল, লক্ষ্য ২৬ এর বিধানসভা ভোট।

সুচারু মিত্র , নিজস্ব প্রতিনিধি:- লক্ষ্য ২০২৬ এর বিধানসভা ভোট।আর তার লক্ষ্যে মরিয়া হয়ে নেমে পড়েছে বিজেপি। রাজ্য বিজেপিকে অক্সিজেন জোগাচ্ছেন নরেন্দ্র মোদী,অমিত শাহ বারে বারে পশ্চিমবঙ্গে এসে বিজয় সংকল্প সভা করে যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব।বিজেপিকে কি ভাবে জয়ের লক্ষ্যে পৌঁছাতে হবে , জনসংযোগ করতে হবে তার রাস্তা বাদলে দিচ্ছেন মোদী, অমিত শাহ।আর এবার রাজ্যের ছাত্র সমাজের মন পেতে মরিয়া চেষ্টায় রাজ্য বিজেপি। যদিও বিজেপি পন্থি ছাত্র সংগঠন এবিভিপি রাজ্যে থাকলেও সে ভাবে এখনও পর্যন্ত তাদের সংগঠনের উন্নতি নেই। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে সমানে সমানে চলার মতো সাংগঠনিক ক্ষমতা বিজেপির ছাত্র সংগঠনের পক্ষ থেকে এখনও হয়ে ওঠেনি। তাই এবার ছাত্র সমাজের ওপর নজর বিজেপির,আর সে কারণেই এবার পশ্চিমবঙ্গ ছাত্র নেতা সম্মেলন করতে চলেছে বিজেপি।সেই সম্মেলনে ছাত্রদেরকে ক্লাস নেবেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল।

২০২৬ এর নির্বাচনের লক্ষ্যে কি ভাবে ছাত্র নেতারা কাজ করবেন ,কি হবে তাদের বক্তব্য শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাত্র সমাজ কি ভাবে প্রচার করবে ?… এই সবকিছু নিয়েই আইসিসিআরে বুধবার দু ঘন্টা প্রশিক্ষণ শিবিরে অংশ নেবে পশ্চিমবঙ্গের বিজেপি পন্থি ছাত্র নেতারা। সংগঠনের বিভিন্ন স্তরে জোয়ার আনতেই রাজ্য বিজেপির এই উদ্যোগ। একদিকে মহিলা মোর্চা ,একদিকে যুব মোর্চা, অন্য দিকে বিজেপি মাদার, আর এবার ছাত্র সমাজে নজর বিজেপির। যদিও আশানুরূপ ভাবে ছাত্র সংগঠন সে ভাবে বিস্তার লাভ করতে পারেনি তা বার বার ধেয়ে এসেছে বিভিন্ন রিপোর্টে।আর তাই এবার আসরে নামলেন সুনীল বানসাল।কি রণকৌশল বা ব্লুপ্রিন্ট তৈরি করে দেন তিনি তার দিকে তাকিয়ে ভারতীয় জনতা পার্টিও।কি ভাবে ছাত্র নেতারা কাজ করবেন?.. ছড়িয়ে পড়বেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে?.. শিক্ষা প্রতিষ্ঠানে কি কি ইস্যু নিয়ে তারা প্রচারে নামবে?.. সেই সব দিকেই তাকিয়ে রয়েছে বিজেপি পন্থি ছাত্র নেতারাও।২৬ এর আগে সংগঠনের কোনো স্তরেই খামতি রাখতে চাইছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব।