৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা। পরীক্ষা চলবে ২২সেপ্টেম্বর পর্যন্ত। চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা ৬লক্ষ ৬০ হাজার। পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স গেজেট পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এনরোলমেন্ট সহ সকল পরীক্ষা বাতিল করা হবে। হুঁশিয়ারি সংসদের।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি:- ২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে যথাক্রমে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে ‘সেমেস্টার পদ্ধতি চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার প্রথমবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেমেস্টারে। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা। পরীক্ষা চলবে ২২সেপ্টেম্বর পর্যন্ত। যারা এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে সেই সমস্ত শ গত শিক্ষাবর্ষে, একাদশ শ্রেণীর সেমেস্টার পাঠ্যক্রমের অন্তর্গত তাদের নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রথম এবং দ্বিতীয় সেমেস্টার পরীক্ষায় অংশ নিয়েছিল। একাদশ শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংসদ দ্বারা নির্ধারিত সময়সূচী অনুসারে সেপ্টেম্বর মাসে সেমেস্টারের তৃতীয় পরীক্ষা অর্থাৎ উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৮ সেপ্টেম্বর বেলা ১০টা থেকে পরীক্ষা শুরু হবে, পরীক্ষা চলবে ১১টা ১৫ পর্যন্ত চলবে। তবে মিউজিক, ভিজ্যুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে বেলা ১০টা থেকে ১০ টা ৪৫ পর্যন্ত। চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬লক্ষ ৬০ হাজার। যার মধ্যে ছাত্র 43.97% ৪৩.৯৭ শতাংশ , ছাত্রী ৫৬.০৩ শতাংশ।ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা প্রায় ৭৯,৫৮২ বেশি। গতবছর পরীক্ষার্থীর ছিল ৫ লক্ষ ৯০হাজার। চলতি বছর ২১০৬ টি কেন্দ্রে পরীক্ষা হবে। এবার ১২২ টি কেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। গতবছর এই সংখ্যাটি ছিল ১৩৬ টি।এবার প্রতিটি পরীক্ষা কক্ষে ২০:১ অনুপাতে নূন্যতম দুই জন ইনভিজিলেটর নিরীক্ষণের দায়িত্বে থাকবেন। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রগুলির মূলগেটে এবং ভেন্যু সুপারভাইজরের কক্ষে সিসিটিভি দিয়ে নজরদারী থাকা আবশ্যিক।

চলতি সেমেস্টার পরীক্ষায় মোবাইল, সায়েন্স ক্যালকুলেটরসহ যে কোন ইলেক্ট্রনিক্স গেজেট ব্যবহার নিষিদ্ধ। যদি কোন পরীক্ষার্থীর কাছে এই ধরণের কোন ইলেক্ট্রনিক্স গেজেট পাওয়া যায় তাহলে সেই পরীক্ষার্থীর সেই বছরের সব পরীক্ষা বাতিল হবে এবং সংশ্লিষ্ট সেই পরীক্ষার্থীর এনরোলমেন্টও বাতিল হবে। পাশাপাশি মালদহের একটি পরীক্ষাকেন্দ্র থেকে শিক্ষা নিয়ে সংসদ সিদ্ধান্ত নিয়েছে, যদি কোনও কেন্দ্রে কোনও পরীক্ষার্থী ইনভিজিলেটরের সঙ্গে খারাপ ব্যবহার বা খারাপ ভাষায় কথা বা কোনও রকম হেনস্থা করে তাহলে সেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীরও পরীক্ষা বাতিলের পাশাপাশি এনরোলমেন্টও বাতিল করা হবে। কড়া হুঁশিয়ারি সংসদের।
বিগত বছরগুলির মতোই প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মূলগেটে থাকবে মেটাল ডিটেক্টর। এই মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে কোনও রকম মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক্স গেজেট আছে কি না তা চেক করা হবে। পাশাপাশি প্রশ্নের সুরক্ষা হেতু প্রশ্ন এবং ওএমআর-এর শিল্ড করা কার্টুন বক্স খোলার পূর্বে “সিল ওপেনিং ফরম্যাটের সকল তথ্য পূরণ করতে হবে। তারপর সেই শিল্ড কার্টুন বক্স খুলতে হবে। বিগত বছরের মতো এবছরও বাংলা, ইংরাজী, হিন্দী ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র থাকবে বলে জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।