হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে বাজারে আরাতাই!

জুলেখা নাসরিন, সাংবাদিক: ফোনে কথা আমি আপনি প্রত্য়েকেই কম-বেশি প্রত্যেকেই ভালোবাসি। কিন্তু এমন সময় আমাদের ফেস করতে হয় তখন ফোন ধরার কোনও সুযোগ থাকে না। তখন যে ব্যক্তিটি আপনাকে ফোন করেছে তাঁকে আস্বস্থ করার জন্য আমরা টেকস্ট করে থাকি। আর মেসেজিং অ্যাপের মধ্যে সবার প্রথমে মনে পড়ে হোয়াটসঅ্যাপের কথা।  বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়।  কিন্তু আপনি কি জানেন হোয়াটসঅ্যাপেরও প্রতিযোগী রয়েছে। বা প্রতিযোগী তৈরি হচ্ছে বলতে পারেন। এবং সেটা তৈরি হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে।  হোয়াটসঅ্যাপের প্রতিযোগীর নাম- আরাতাই। এবার আপনি নিশ্চয়ই ভাবতে বসেছেন কী এই আরাতাই? খায় না মাথায় দেয়? কী এর কাজ? কীভাবে কাজ করে? ইত্যাদি ইত্যাদি।

এবার বলি আরাতাই কী? আরাতাই হলো জোহো কর্পোরেশনের তৈরি মেসেজিং অ্যাপ। এই  নতুন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মতোই কাজ করে।  এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন..এটি ,সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। অর্থাৎ  ভারতেই এটি তৈরি হয়েছে। সম্প্রতি বাজারে আসা এই অ্যাপটি অল্প সময়ের মধ্য়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বলতে পারেন আরাতাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।  ২০২১ সালে এই অ্যাপটি লঞ্চ হয়। তবে সেই সময় জনপ্রিয়তা না পেলেও মাত্র কয়েকদিনের মধ্যেই এই অ্যাপের ডাউনলোড সংখ্যা বিপুল ভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন জোহো-র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু । আরাতাই একটি মেসেজিং প্ল্যাটফর্ম। যেখানে ব্যবহারকারীরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে।

এবার আপনাদের জানাই এই আরাতাই মেসেজিং অ্যাপে কি কি সুবিধা রয়েছে—

আপনি যেমন হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে চ্যাট করেন, গ্রুপ চ্যাট করেন, ভয়েজ কল করেন আরাতাইও ঠিক তেমনি। অর্থাৎ এই মেসেজিং অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট, ফটো, ভিডিও, ভয়েস নোটস এবং স্টোরিজ শেয়ার করতে পারবেন আপনি

এটিতে টেক্সট, মিডিয়া, ফাইল শেয়ারিং ছাড়াও এন্ড-টু-এন্ড এনক্রিপশন সহ অডিও-ভিডিও কলের সুবিধা রয়েছে

 মাল্টি-ডিভাইস সাপোর্ট এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় টুলসও রয়েছে এই অ্যাপে

জোহো জানিয়েছে, ব্যবহারকারীর তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এখানে

এত কিছু জানার পরে আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি  হোয়াটসঅ্যাপের প্রতিযোগী হিসেবে এই নতুন অ্যাপ বাজারে এল? এই অ্যাপ হোয়াটসঅ্যাপের প্রতিযোগী কিনা সেটা পরে জানা যাবে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই অ্যাপের প্রচারের পরে, অ্যাপটির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। বলা হচ্ছে মাত্র তিনদিনের মধ্যেই এই অ্যাপের ডাউনলোড প্রায় ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে। তবে হঠাৎ করে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওটিপি পেতে কিছুটা দেরি হচ্ছে এবং কল ড্রপের মতো কিছু সমস্যা দেখা দিচ্ছে। যদিও এই সমস্যা ধীরে ধীরে কেটে যাবে জানানো হয়েছে সংস্থার তরফে।

দেখুন এই মুহূর্তে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর প্রায় ৫০ কোটির বেশি। অন্যদিকে, আরাতাইয়ের চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন নেই। যেটি হোয়াটসঅ্যাপে আছে। এবং এটি হোয়াটসঅ্যাপের একটি বড় সুবিধাও। তবে বিশেষজ্ঞদের মতে, জোহো যদি তাদের প্রাইভেসিকে আরও উন্নত করে তাহলে নিঃসন্দে এটি হোয়াটসঅ্যাপের কঠিন প্রতিযোগী হতে চলেছে।