জুলেখা নাসরিন, সাংবাদিক: হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয় – শঙ্খ ঘোষের উক্তি বোধ হয় বাস্তব জীবনে বেশ প্রাসঙ্কি এখন। আসলে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে কথাটা আরও প্রাসঙ্কিক হয়ে উঠেছে। অবিবাহিত পুরুষকে তার বন্ধুরা রসিকতা করে স্বাধীন বলেন। আর যে পুরুষের বিয়ে আসন্ন তাকে রসিকতা করে তার বন্ধুরা বলেন হাঁড়ি কাঠে মাথা দিতে যাচ্ছে বা পরাধীন হতে যাচ্ছে। বিয়ের পর দেখা যায় বেশ নিজের ছন্দে এগিয়ে যাচ্ছে জীবন। কিন্তু সেটা সব সময় হয়না। মাঝে মাঝে সেই ছন্দের তালও কাটে। কিন্তু সেই তাল কাটা বেসুরো ছন্দ যে কারও জীবনের সবচেয়ে আনন্দময় দিন হতে পারে সেটা আপনি ভিডিও না দেখলে বিশ্বাস করবেন না।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক পিঁড়ির উপর বসে রয়েছে আর তাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছেন একজন পৌড়া। সম্ভবত ওই যুবকের মা তিনি। এই আচার-অনুষ্ঠানটি অভিষেক নামে পরিচিত। যেখানে ভক্তরা শুদ্ধির প্রতীক হিসাবে শিবলিঙ্গের উপর দুধ বা জল ঢেলে দেন। ওই যুবকের বিবাহিত জীবনের সমাপ্তি এবং তাঁর অবিবাহিত জীবনের সূচনা উপলক্ষে তাঁর মা ওই আচার-অনুষ্ঠান পালন করছিলেন। শুধু এখানেই শেয নয়, চমক আরও ছিল। ওই আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পরে নতুন জামাকাপড় পরে হাসি মুখে কেক কাটতে দেখা যায় ওই যুবককে। আর বড় চকলেট কেকর উপর কী লেখা জানেন, হ্যাপি ডিভোর্স। ১২০ গ্রাম সোনা, ১৮ লক্ষ টাকা নগদ।

তবে শুধু ভিডিও পোস্ট করে ওই যুবক খুশি থাকেননি একটি ক্যাপসন তিনি শেয়ার করেছেন। যাতে লেখা , দয়া করে খুশি থাকুন এবং নিজেকে উদযাপন করুন। হতাশ হবেন না। ১২০ গ্রাম সোনা আর ১৮ লক্ষ নগদ নিইনি, দিয়েছি। সিঙ্গেল, কিন্তু খুশি, স্বাধীন। একই সঙ্গে আরও লিখেছেন, মেরি জিন্দেগি, মেরি রুলস, সিঙ্গেল অর হ্যাপি। ভিডিও আর ক্যাপসন দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া , এও সম্ভব। কেউ আবার বলছেন – মাম্মাজ বয়।