এবার মহাকাশে ইসরোর ‘বাহুবলী’

ভারতের স্পেস সেন্টার ইসরোর তরফ থেকে কক্ষপথে পাঠানো হল CMS-03 কমিউনিকেশন স্যাটেলাইট

নাজিয়া রহমান, সাংবাদিক:  আবারও ইতিহাস গড়ল ভারত। ভারতের মুকুটে যুক্ত হল আরও এক পালক। দেশের সবচেয়ে ভারী উপগ্রহ পাঠালো ইসরো। এখন প্রশ্ন কেন এই স্যাটেলাইটটি পাঠানো হল? কী কাজ করবে এই বাহুবলী স্যাটেলাইটটি?

ভারতের স্পেস সেন্টার ইসরোর তরফ থেকে কক্ষপথে পাঠানো হল CMS-03 কমিউনিকেশন স্যাটেলাইটি। কমিউনিকেশন স্যাটেলাইট CMS-03-এর ওজন 4 হাজার 410 কেজি ৷ যা এখনও পর্যন্ত সবচেয়ে ভারী স্যাটেলাইট বলা যেতে পারে।২নভেম্বর  রবিবার বিকেল 5.26 মিনিটে LVM3-M5 রকেট এই উপগ্রহটি নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে পাড়ি দেয় ৷ এখন প্রশ্ন পৃথিবীর কক্ষপথে কেন পাঠানো হল এই বাহুবলী স্যাটেলাইটটিকে? এত কোটি কোটি টাকা খরচ করে এই স্যাটেলাইটটি তৈরি করার মূল উদ্দোশ্য কি? কোন কাজের জন্য স্যাটেলাইটটিকে পাঠানো হল? আপনারা কি জানেন এই স্যাটেলাইটটির মূল কাজ কি?  এর কাজ হল দেশরক্ষা। স্যাটেলাইটটি অরবিটে পৌঁছে দেশরক্ষার ক্ষেত্রে একের পর এক কাজে লেগে পড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপ চক্রবর্তী, জানাচ্ছেন, ভারতের ঠিক দক্ষিণে যে বিষুব রেখা গেছে, কন্যাকুমারীর মাথার উপরে বসে থাকবে। কন্যাকুমারীকে কেন্দ্র করে ২হাজার কিলোমিটারের একটা সার্কেল অনুমান করলে, তাহলে পূর্বদিকে আন্দামান পেরিয়ে, পশ্চিমে আরব মহাসাগরের মাঝামাঝি, উত্তরে শ্রীনগর, বাংলাদেশ, পাকিস্তান সমেত পুরো জায়গায় নজরদারি চালানো হবে এর মাধ্যমে।  তবে এই স্যাটেলাইটটির প্রধান কাজ হল নৌবাহিনীকে জলশত্রু সম্পর্কে অবগত করা।

 দেশের নৌবাহিনীর হয়ে কাজ করবে এই CMS-03 স্যাটেলাইটি। এই স্যাটেলাইটের নজর থাকবে ভারতের জলশত্রুর উপর। ভারতের উপর যাতে জলশত্রু কোন ভাবেই আক্রমণ করতে না পারে তা দেখার দায়িত্ব রয়েছে কমিউনিকেশন স্যাটেলাইটির উপর।  CMS-03 কমিউনিকেশন স্যাটেলাইটির  তীক্ষ্ণ দৃষ্টি থাকবে আরবসাগর,  ভারত মহাসাগর, বে অব বেঙ্গল সহ একাধিক মহাসাগরের  উপর।

তবে এটি ভবিষ্যতে পৃথিবীর কক্ষপথে ভারতের উপর বসে বাজপাখির মতো তীক্ষ্ণদৃষ্টি দিয়ে কাজ  করবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেন, “চন্দ্রযান-3 আমাদের সবচেয়ে গৌরবান্বিত করেছিল ৷ এটা আরেকটা গৌরব ৷” ভারতের কাছে থাকা আটটি LVM 3 রকেটের উৎক্ষেপণ 100 শতাংশ সফল হয়েছে বলে ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে। এই উপগ্রহটি অন্ততপক্ষে 15 বছর পরিষেবা দেবে বলে মত ইসরোর ৷ এমন  ভাবেই তৈরি করা হয়েছে উপগ্রহটিকে ৷ তাই এটিকে আত্মনির্ভর ভারতের আরেকটি উজ্জ্বল উদাহরণ বলা যায়ই  ৷ আর এই CMS-03 স্যাটেলাইটি অনুগত সৈনিক হয়ে দেশ পাহারায় নিজের কাজ করবে বলেও আশাবাদী বৈজ্ঞানিক মহল।