১ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে মদের দাম!
অনুসূয়া দাস, সাংবাদিক : রাজ্য সরকারের আবগারি দফতরের তরফে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। যেখানে বলা হয়েছে ১ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে মদের দাম। ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যেই পুরনো দামের সমস্ত স্টক যতটা সম্ভব বিক্রি করে ফেলতে হবে। রাজ্যের বিভিন্ন মদ উৎপাদক সংস্থা, ডিস্ট্রিবিউটর এবং হোলসেলারদের এমনই সুপারিশ করা হয়েছে। ওই তারিখের পর আর পুরনো দামে মদ বেচাকেনা করা যাবে না। জারি নির্দেশিকা। আগামী মাসের শুরুতেই অর্থাৎ ১ ডিসেম্বর থেকে নয়া আবগারি শুল্ক কার্যকর হবে। এক্ষেত্রে যদি পুরানো স্টক থেকে যায় তাহলে সেগুলিতে নতুন আবগারি শুল্ক হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।
দেশি ও বিদেশি ব্র্যান্ডের মদগুলিতে নূন্যতম
১০ থেকে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বাড়ছে
মূল্যবৃদ্ধি নিয়ে ক্রেতাদের মধ্যে কোনও বিভ্রান্তি না ছড়ানোর জন্য
সমস্ত বোতলের উপর নতুন দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক

কতটা বাড়বে ?
১৮০ এমএল মদের দাম ১০-২০ টাকা পর্যন্ত বাড়তে পারে
৭৫০ এমএল মদের বোতলের দাম বাড়তে পারে ৩০-৪০ টাকা
তবে এখনও আবগারি দফতর MRP লিস্ট জানায়নি
এ মাসের শেষেই জানিয়ে দেওয়া হবে সেই লিস্ট
জিএসটি সংস্কারের ফলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছিল, মদ্যপান কি আরও ব্যয়বহুল হবে? তবে কেন্দ্র স্পষ্ট জানিয়েছিল সেই মূহুর্তে, অ্যালকোহল জিএসটির আওতায় আসছে না। ফলে মদের দাম কর সংস্কারে সরাসরি প্রভাবিত করে নি। ভারতের কর কাঠামোয় অ্যালকোহল সবসময়ই ব্যতিক্রমী ছিল।

২০১৭ সালে জিএসটি চালুর সময় থেকেই
মদকে এর বাইরে রাখা হয়েছিল
এর প্রধান কারণ প্রায় সব রাজ্য সরকারের জন্য
মদ বিক্রির শুল্ক একটি বড় আয়ের উৎস
রাজ্যভেদে ১৫ থেকে ২৫ শতাংশ রাজস্ব মদ বিক্রির উপর নির্ভরশীল
এই অর্থ থেকেই বহু কল্যাণমূলক প্রকল্প ও উন্নয়ন ব্যয়ের জন্য রাজ্যগুলি আর্থিক জোগান পায়।

২০২৩-২৪ অর্থবর্ষে মদ থেকে সর্বকালীন রেকর্ড আয় হয়েছিল রাজ্য সরকারের
২০২২-২৩ অর্থবর্ষে মদ বিক্রির আয় ছাপিয়ে যায় ২০২৪-র আয়
২০২৪ সালে মদ বিক্রি করে রাজ্য সরকার আয় করে ১৮ হাজার কোটি টাকা
২০২৪-২৫ অর্থবর্ষে কুড়ি হাজার কোটি টাকার বেশি আয়ের লক্ষ্যে রাজ্য সরকার। তারই মাঝে ১ ডিসেম্বর থেকে নয়া আবগারি শুল্ক কার্যকর হবে বাংলায়। এর ফলে দেশি এবং বিদেশি সব ধরনের মদের দাম বাড়তে চলেছে। তবে বিয়ারের দাম বাড়ছে না। ইতিমধ্যে রাজ্যের আবগারি দফতরের পক্ষ থেকে মদ প্রস্তুতকারী সংস্থাগুলিকে জানানো হয়েছে। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন । এমতাবস্থায় রাজস্ব বৃদ্ধি করতে রাজ্য সরকার মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এই অতিরিক্ত আয় সরকারক নতুন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সাহায্য করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ আবগারি দফতরের ওই শীর্ষ আধিকারিকের কথায়, “রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে সরকার চাইছে, এই বাড়তি আয়ের সুফল যেন শেষ পর্যন্ত যেন নাগরিকের কাছে পৌঁছয়।”