এবার আত্মীয়ের নাম নিয়েও ভোগান্তি, নাম ভুল লিখলে কি বাতিল হবে ফর্ম? কিভাবে কাটবে অফলাইন ফর্ম ফিলআপের বিভ্রান্তি?

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রতিনিধি : এসআইআর নিয়ে যেন প্রশ্নের শেষ নেই, আর দিন কয়েকের মধ্যেই আপনার হাতে লেখা ফর্ম নিতে দ্বিতীয় বার আসবেন বিএলওরা কিন্তু ফর্ম ফিলআপ করতে গিয়ে তো একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন মানুষ। অনলাইন ফর্ম ফিলআপ করতে গিয়ে হয় ফর্ম আসছে না নাহলে লিংকড মোবাইল নাম্বারে সমস্যা হচ্ছে আবার অফলাইন ফর্ম এখনও অবধি পাননি এমন মানুষের সংখ্যাও কিন্তু কম নয়, আবার যারা পেয়েছেন তারা অনেকেই একাধিক জিনিস বুঝতে পারছেন না এর পাশাপাশি ২০০২ সালে নাম যাদের নেই তাদের একটা চিন্তা তো আছেই কারণ একদিকে তাদের ২০০২ সালে নাম নেই আবার অনেকের কাছেই প্রইয়োজনীয় নথিগুলির কোনটাই নেই। এটা হওয়া টা কিন্তু অস্বাভাবিক নয় কারণ আগেকার দিনের অনেক মানুষই যেহেতু বাড়িতেই তারা জন্মাতেন এর ফলে তাদের কাগজ নেই কিন্তু তারা বৈধ ভোটার হলে ভয়ের কোন কারণ নেই কারণ তাদের হিয়ারিংয়ে ডাকা হবে আর যে কথা আবারও বলার এই এসআইআরের সঙ্গে কিন্তু নাগরিকত্বের কোন সম্পর্ক নেই। এবার আসা যাক অফলাইন ফর্ম নিয়ে কিছু সমস্যার কথায়, সেই আলোচনায় আসার আগে আপনাদের উদ্দেশ্যে বলার আপনাদের কোন জিজ্ঞাস্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন সেটা। দেখুন যদি কোনও ভোটারের ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে তারা ২০০২ ভোটার তালিকায় তাদের পরিবারের বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম যদি থাকে তা দেখে সেই তথ্যটি দিয়ে নিজেদের এসআইআর ফর্মে ফিলাপ করে জমা দিতে পারবেন।এক্ষেত্রে যদি একই ব্যক্তির দুই জায়গায় নাম থাকে তাহলে তাদের নাম বাদের আশঙ্কা থাকছে। পাশাপাশি যদি কোনও জীবিত ব্যক্তি মৃতের তালিকায় থাকেন তাহলে সে ক্ষেত্রে ওই ভোটারকে সশরীরে হাজির হয়ে নিজেদের বিএলওকে জানাতে হবে। তবে একেবারে যাদের পরিবারের কোনও সদস্যের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকবে না সে ক্ষেত্রে ১২ টি প্রয়োজনীয় নথি দেখে আগামী ব্যবস্থা নেওয়া হবে।এর পাশাপাশি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষত, যে সমস্ত আবেদনকারীর নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই এবং যারা তাদের বাবা-মা বা দাদু-ঠাকুরমার ২০০২ সালের তালিকার তথ্যের উপর ভিত্তি করে নিজেদের SIR ফর্ম পূরণ করছেন, তাদের ক্ষেত্রে ‘আত্মীয়ের নাম’ এবং ‘সম্পর্ক’-এর ঘরে কী লিখতে হবে, তা নিয়ে বিভিন্ন মত উঠে আসছে। এই বিভ্রান্তি দূর করতে অনলাইন এবং অফলাইন ফর্মের পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি।এক্ষেত্রে একাধিক মত উঠে আসছে যেমন আবেদনকারী 2002 সালের ভোটার লিস্টে যার নাম (বাবা-মা/দাদু-ঠাকুরমা) ব্যবহার করছেন, সেই ব্যক্তির নামের সাথে 2002 সালের লিস্টে ‘আত্মীয়ের নাম’ বা ‘সম্পর্কিত নাম’ হিসেবে যার নাম উল্লেখ করা আছে, সেই নামটিই SIR ফর্মে লিখতে হবে। এবং ওই দুই ব্যক্তির মধ্যে যে সম্পর্ক (যেমন – পিতা) লেখা আছে, সেটিই ‘সম্পর্ক’-এর ঘরে বসাতে হবে।

বিভ্রান্তি কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে বিএএলওদের হাত ধরেও কারণ রেক দল বিএলও প্রথম নিয়মটিকেই সমর্থন করছেন, তবে একটি অতিরিক্ত পরামর্শ দিচ্ছেন। যদি বাবা-মা ছাড়া দাদু বা ঠাকুরমার নাম ধরে এসআইআর করা হয়, তবে ‘সম্পর্ক’-এর ঘরে যা লেখা আছে, তার পাশে ব্র্যাকেটে ‘দাদু’ বা ‘ঠাকুরমা’ কথাটি উল্লেখ করে দেওয়ার কথা বলছেন তাঁরা। কিভাবে এর সমাধান হবে? আসুন জেনে নেওয়া যাক মূলত অফলাইন ফর্মে আবেদনকারীর সাথে পূর্বপুরুষের সম্পর্ক উল্লেখ করার জন্য নির্দিষ্ট কোনো ঘর না থাকার কারণেই এই সমস্ত বিভ্রান্তি তৈরি হয়েছে। অফলাইন ফর্মে শুধুমাত্র “আত্মীয়ের নাম” এবং “সম্পর্ক” লেখার জায়গা রয়েছে, যা 2002 সালের লিস্ট অনুযায়ী পূরণ করতে বলা হচ্ছে।আবার অনলাইনে এই বিভ্রান্তি দূর করার জন্য অনলাইন ফর্মটি বিশ্লেষণ করলে একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়। অনলাইন পোর্টালে যখন ‘My Parent Name… (Father, Mother, Grandfather, Grandmother) exists in Electoral Roll’ অপশনটি বেছে নেওয়া হয়, তখন কয়েকটি বিষয় পরিষ্কার হয়ে যায়। 2002 সালের লিস্ট থেকে সিরিয়াল নম্বর দিয়ে সার্চ করলে আবেদনকারীর পূর্বপুরুষের নাম, এপিক নম্বর এবং 2002 সালের লিস্ট অনুযায়ী ‘রিলেটিভ নেম’ বা আত্মীয়ের নামটি স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। তবে সম্পর্ক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই ‘Other’ দেখানো হয়। আর এখানেই অনলাইন ফর্মের বিশেষত্ব। এতে একটি অতিরিক্ত অপশন রয়েছে, যা অফলাইন ফর্মে নেই। সেটি হলো: “Select Your Relationship with Above Mentioned Relative” (উল্লেখিত ব্যক্তির সাথে আপনার সম্পর্ক নির্বাচন করুন)। এই ড্রপ-ডাউন মেনু থেকে আবেদনকারীকে বেছে নিতে হয় যে, 2002 সালের তালিকার ওই ব্যক্তি তার বাবা, মা, দাদু নাকি ঠাকুরমা। এই সম্পর্ক লেখার ক্ষেত্রে কিন্তু অনেকেরই অনেক প্রশ্ন তৈরি হচ্ছে তাই সেই জায়গাটা ফিল আপ করার সময় একটু সচেতন কিন্তু থাকতেই হবে, আসুন আপনাদের আরও একবার জানিয়ে দিই সেই পদ্ধতি। প্রথম কলাম আপনারা কিভাবে ফিলআপ করবেন তা জানেনই, কলাম বি অর্থাৎ যেখানে লেখা Details of Elector in the Electoral Roll of the last SIR। অর্থাৎ, শেষ এসআইআর বা ২০০২ সালে যে সংশোধন হয়েছিল, তাতে ভোটারের ক্রমিক নং-সহ বিস্তারিত লিপিবদ্ধ করতে হবে।

প্রথমে Elector Name-এর জায়গায় ভোটার তাঁর নাম লিখবেন।
এবার EPIC No. (if available)-এর জায়গায় ভোটার কার্ডের নম্বর লিখতে হবে (যদি থাকে)। তারপর দিন Relative’s Name-এর জায়গায় নিজের পরিবারেরই কোনও আত্মীয়ের নাম এবার Relationship-এর জায়গায় ওই আত্মীয় সম্পর্কে আপনার কে হন, তা লিপিবদ্ধ করতে হবে, District-ও State-এর জায়গায় লিখতে হবে ভোটার কোন রাজ্যের বাসিন্দা। AC Name-এর জায়গায় ভোটারের তৎকালীন বিধানসভা কেন্দ্রের নাম লিখতে হবে। একই ভাবে আসুন পরের অংশে যেখানে লেখা DETAILS OF THE RELATIVE মানে আপনি যে আত্মীয়ের নাম বাম দিকের কলামে লিখেছেন, তাঁর বিস্তারিত তথ্য।
ধাপ ১: Name-এর জায়গায় পরিবারের ওই সদস্যের ভোটার কার্ডে যা নাম আছে, তা লিখতে হবে।
ধাপ ২: EPIC no. (If available)-এর জায়গায় লিখতে হবে পরিবারের ওই সদস্যের ভোটার কার্ডের নম্বর, যদি থাকে।
ধাপ ৩: Relative’s Name-এর জায়াগায় লিখতে হবে পরিবারের ওই সদস্যের নাম।
ধাপ ৪: Relationship-এর জায়গায় লিখতে হবে আপনি সম্পর্কে ওই সদস্যের কে হন।
ধাপ ৫: District-এর ঘরে লিখতে হবে সদস্যের জেলার নাম।
ধাপ ৬: State-এর ঘরে লিখতে হবে সদস্যের রাজ্যের নাম।
ধাপ ৭: AC Name-এর জায়গায় লিখতে হবে সদস্যের বিধানসভা কেন্দ্রের নাম।
পাশাপাশি থাকা ভোটার ও তাঁর সদস্যের দু’টি কলামের নীচেই লিখতে হবে দু’জনের বিধানসভা কেন্দ্রের নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা। অনেক জলঘোলা চলছে এই এসআইআর নিয়ে অনেক রকম ভয়ের বাতাবরনও তৈরি হচ্ছে তাই সেই জায়গায় আপনাকে শুধু শান্ত ভাবে আপনার ফর্ম টুকু ফিলআপ করতে হবে আর কোন জিজ্ঞাস্য থাকলে অবশ্যই জানান এই ভিডিওর কমেন্ট বক্সে।