মাদক চক্রে দুই অভিনেত্রী ও দাউদের যোগ!

দাউদ ইব্রাহিমের সঙ্গে মাদকচক্রে বলিউডের দুই অভিনেত্রী নোরা ও শ্রদ্ধা কাপুরের যোগ থাকার অভিযোগ উঠেছে। উঠে আসছে দাউদ ইব্রাহিমের নামও।

         মৌসুমী সাহা, সাংবাদিক:  বলিউড এবং আন্ডারওয়ার্ল্ড যোগ কখনও কখনও চমকে দেয় সকলকে। যেমন শাহরুখ পুত্র আরিয়ান খানকে ২০২১ সালের ২ অক্টোবর গ্রেফতার করেছিলো এনসিবি। মুম্বই উপকুলে একটি বিলাসবহুল ক্রুজে তল্লাশির সময়ে গ্রেফতার করা হয় তাকে। আরিয়ানের বিরূদ্ধে মাদক সেবন মাদক কাছে রাখা এবং মাদক পাচারের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিলো।রীতিমতো ঝড় উঠেছিলো বিনোদন দুনিয়ায়।সেই সময় আর্থার রোড জেলে ২৮ দিন কাটাতে হয়েছিলো শাহরূখ পুত্রকে ।শেষে ২৮ শে অক্টোবর বম্বে হাইকোর্ট জামিনে মুক্তি দিয়েছিল তাকে। সেই সময় নিজেকে গুটিয়ে রেখেছিলেন শাহরুখ।এটা ছিলো ২০২১ এর ঘটনা কাট টু ২০২৫ সালের ২০ শে আগষ্ট ।ব্যডস অফ বলিউডে নিজের গ্রেফতারির স্মৃতিই ফিরিয়ে আনলেন বাদশাপুত্র আরিয়ান খান।

            নজরে এলো  চমকে দেবার মতো আরো  একটি ঘটনা ,সামনে এলো বলিউড ও রাজনীতির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ। এবার ফের বলিউডে আরও এক মাদকযোগের খবরে রীতিমতো নড়েচড়ে বসেছে সকলে। দাউদ ইব্রাহিমের সঙ্গে মাদকচক্রে বলিউডের দুই অভিনেত্রী নোরা ও শ্রদ্ধা কাপুরের যোগ থাকার অভিযোগ উঠেছে। উঠে আসছে দাউদ ইব্রাহিমের নামও।মুম্বাই পুলিশের আ্যান্টি নারকোটিক্স সেল দুবাইয়ে দাউদের সহযোগী সেলিম ডোলার একটি মাদক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে যার জাল দেশের সাত থেকে আটটি রাজ্যে ছড়িয়ে রয়েছে ।সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রক দপ্তর ও মুম্বই পুলিশ একটি তল্লাশি অভিযান চালায়। সেখানে উঠে আসে মাদক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত সেলিম ডোলারের নাম। সেই সূত্র থেকেই জানা যায় একটি চক্র সম্পর্কে যা মূলত দুবাই থেকে চালনা করা হয়। ওই মাদক চক্রের সঙ্গে যুক্ত এক অন্যতম অভিযুক্তকে আরব আমিরশাহি থেকে ভারতে গ্রেপ্তার করা হলে জেরার মুখে বলিউডের দুই খ্যাতনামী অভিনেত্রীর নাম উঠে আসে।  শুধু তাই নয়। ওই অভিযুক্ত বলেন, দাউদ ইব্রাহিমের বিদেশের বিভিন্ন মাদক পার্টিতে মাঝেমাঝেই গিয়ে থাকেন নোরা ও শ্রদ্ধা। এখানেই শেষ নয়, দাউদের চক্রের সঙ্গে নাকি টাকার লেনদেনও হয় তাঁদের। সঙ্গে জড়িয়ে রয়েছেন নাকি শ্রদ্ধার ভাই সিদ্ধার্থ কাপুরও। খুব শিগিগিরি এঁদের জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পুলিশ সমন পাঠাবে বলেও শোনা যাচ্ছে।যখন এই ঘটনায় তোলপাড় মায়ানগরী তখন মুখ খুললেন মডেল-অভিনেত্রী নোরা। এদিন নিজের সোশাল মিডিয়ায় তাঁর স্পষ্ট সাফাই, “আমি কোনও পার্তিতে যোগদান করি না। আমি আমার কাজ নিয়েই থাকতে ভালোবাসি। আমার ছুটির দিনেও আমি বাড়িতে থাকতেই পছন্দ করি।”নোরা যে যথেষ্ট অপমানিত, সেটাও জানিয়েছেন তিনি। কড়া ভাষায় তিনি বলেন, ‘আমার নাম ব্যবহার করবেন না দয়া করে। কারণ তাতে ভালো কিছু হবে না। আমি মানব না।’ নোরা, শ্রদ্ধা ছাড়াও দাউদের সঙ্গে নাম জড়িয়েছে ওরি, পরিচালক জুটি আলি আব্বাস-মাস্তানেরও। তবে এখনও পর্যন্ত বাকিরা কেউ কিছু বলেনি। দাউদের সঙ্গে রাজনৈতিক জগতের গোপন আঁতাতের কথা এর আগে প্রকাশ্য এসেছিল। তবে শুধু রাজনীতি নয়, বলিউডের সঙ্গেও নাকি অপরাধ জগতের ‘ডন’-এর যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। দাউদ ইব্রাহিমের বিশেষ পার্টিতে উপস্থিত অতিথি তালিকায় রয়েছে শ্রদ্ধা কাপুর, নোরা ফতেহি-সহ বলিউডের বেশ কিছু তারকার নাম রয়েছে। সাম্প্রতিক সময়ে মুম্বই পুলিশ মাদক সিন্ডিকেটের জাল ধরে ফেলে। যে চক্রের মূল মাথা দাউদ ইব্রাহিমের ডান হাত সেলিম ডোলা।

            তবে বলিউডের সাথে এর আগেও সুন্দরী অভি্নেত্রীদের যোগ পাওয়া গেছিলো যেমন কুখ্যাত গ্যাংস্টার আবু সালেমের সাথে মনিকা বেদীর সম্পর্ক । যা শীঘ্রই একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। অভিনেত্রী কয়েকটি হিন্দি এবং তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন,। আবু সালেমের সাথে লিভ-ইন সম্পর্কে ছিলেন এবং তারপরে ২০০২ সালে, জাল কাগজপত্রে ভ্রমণের জন্য পর্তুগালে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। ভারতে ফেরার পর, তিনি বছরের পর বছর জেলে কাটিয়েছিলেন। এরপর মনিকা ‘বিগ বস’ সহ টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন , কিন্তু আবু সালেমের সাথে তার সম্পর্ক এখনও তার জীবনের সবচেয়ে বিতর্কিত দিক।মমতা কুলকার্নির কথা মনে আছে তো  চায়না গেট’ (১৯৯৮) মুক্তির সময় তিনি রাজনের সাথে ডেটিং করছিলেন বলে গুঞ্জন ছিল এবং ভিকি গোস্বামীর সাথে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে ।  যদিও তিনি তাদের বিয়ের কথা অস্বীকার করেছিলেন, অবশ্য কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে তারা ২০১৩ সালে বিবাহিত ছিলেন। ২০১৬ সালে, তার নাম ২০০০ কোটি টাকার মাদক মামলায় আসে, যেখানে তাকে পলাতক ঘোষণা করা হয়। সম্প্রতি তিনি মহাকুম্ভমে পার্থিব জীবন ত্যাগ করে সবাইকে অবাক করে দিয়েছিলেন।এর পর মনে করিয়ে দি মন্দাকিনীর কথা,১৯৮০-এর দশকে রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা মাইলি’-এর তারকা মন্দাকিনী, বলিউডের সবচেয়ে চাঞ্চল্যকর এবং কলঙ্কজনক গল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। মন্দাকিনীকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সাথে প্রেমের সম্পর্কে ছিলেন, যিনি এখনও ভারতের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। যদিও মন্দাকিনী কখনও দাউদের সাথে তার সংযোগের কোনও অভিযোগ নিশ্চিত করেননি, তবে দাউদের সাথে তার কয়েকটি পুরানো ছবি বেরিয়ে এসেছে। ষড়যন্ত্র যোগ করার পাশাপাশি, তিনি চলচ্চিত্র থেকে অদৃশ্য হয়ে যান এবং খুব সাদাসিধে জীবনযাপন করেন। বহু বছর পরে, তিনি আবার জনসমক্ষে যোগ শিক্ষক হিসেবে উপস্থিত হন এবং গ্যাংস্টারের সাথে কোনও প্রেমের সম্পর্ক অস্বীকার করেন ।

             আবারো সেই তালিকায় নাম জুরল দুই অভিনেত্রীর ২০১৭ সালে অপূর্ব লখিয়া পরিচালিত হাসিনা পার্কার নামে একটি ছবিতে শ্রদ্ধা কাপুর নাম ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তার ভাই সিদ্ধার্থ কাপুর দাউদের ভূমিকায় অভিনয় করেন।অভিযোগ প্রসঙ্গে নোরা মুখ খুললেও শ্রদ্ধা কিছুই বিশেষ জানাননি ।