দশমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিহারের পটনায় গান্ধী ময়দানে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে, মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন নীতীশ কুমার

মাম্পি রায়, সাংবাদিক : আরও একবারবিহারের মুখ্যমন্ত্রী হয়ে গেলেননীতীশ কুমার। রাজ্যপাল আরিফ মহম্মদ খান তাঁকে শপথবাক্য পাঠ করান। পটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করলেন তিনি। বেশ কয়েকজন মন্ত্রীও তাঁর সঙ্গে শপথগ্রহণ করলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিশিষ্টরা। হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে দশমবার বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসলেন নীতীশ কুমার। ২০০৫ সাল থেকে টানা বিহারের মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন নীতীশ কুমার। তবে মাঝে কয়েকমাস জিতিন রাম মাঝিকে দায়িত্ব প্রদান করা হয়েছিল।

২০ ডিসেম্বর দশমবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। নীতীশ কুমারের পাশাপাশি ক্যাবিনেটের যে মন্ত্রীরা শপথ নিলেন। দেখে নেওয়া যাক, সেই তালিকা-

১. সম্রাট চৌধুরী

২. বিজয় কুমার

৩. বিজয় কুমার চৌধুরী

৪. বিজেন্দ্র যাদব

৫. শ্রবণ কুমার

৬. মঙ্গল পাণ্ডেয়

৭. দিলীপ জয়সওয়াল

৮. অশোক চৌধুরী

৯. লেসি সিং

১০. মদন সাহানি

১১. নিতিন নবীন

১২. রামকৃপাল যাদব

১৩. সন্তোষ কুমার সুমন

১৪. সুনীল কুমার

১৫. মহম্মদ জমা

১৬. সঞ্জয় সিং টাইগার

১৭. অরুণ শঙ্কর প্রসাদ

১৮. সুরেন্দ্র মেহতা

১৯. নারায়রণ প্রসাদ

২০. রমা নিপাদ

২১. লখেন্দ্র কুমার

২২. শ্রেয়সী সিং

২৩. প্রমোদ কুমার

২৪. সঞ্জয় কুমার

২৫. সঞ্জয় কুমার সিং

২৬. দীপক প্রকাশ

শপথগ্রহণ অনুষ্ঠানের বিহারে নীতীশ কুমার যেভাবে নেতৃত্ব দিয়ে আসছেন, তার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতীশ কুমারকে অভিনন্দন জানান তিনি। প্রথমে নীতীশ কুমারের হাত ধরে মঞ্চের সামনে এগিয়ে আসেন মোদী। তারপর ৫ বার ঝুঁকে জনতাকে অভিনন্দন জানান তিনি। মঞ্চে উপস্থিত যারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন, তাঁদেরকেও অভিনন্দন জানান মোদী। মঞ্চের উপর জনতার সামনে গামছা নাড়িয়ে জনতার শুভেচ্ছা গ্রহণ করেন।

এক নজরে দেখে নেওয়া যাক, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সম্পত্তির পরিমাণ কত ?

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রত্যেকবছর তাঁর সম্পত্তির বিবরণ সবার সামনে আনেন। বিহার সরকারের ওয়েবসাইটে ৩১ ডিসেম্বরে আপলোড করা তথ্য অনুযায়ী-

নীতীশ কুমারের মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ – ১.৬৫ কোটি। নিয়ম অনুযায়ী প্রত্যেক বছরের শেষদিনে মন্ত্রীদেরকে তাঁদের সম্পত্তির বিবরণ দিতে হয়। তাতেই বলে হয়েছে, নীতীশ কুমারের ১.৬৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

নীতীশ কুমারের কাছে রয়েছে-

  • ১৩টি গরু
  •  ১০টি বাছুর
  •  একটি ফোর্ড ইকোস্পোর্ট কার
  •  নগদ – ২১,০৫২ টাকা
  • বিভিন্ন ব্যাঙ্কে গচ্ছিত- ৬০,৮১১.৫৬ টাকা
  • অস্থাবর সম্পত্তির পরিমাণ – ১৬,৯৭,৭৪১.৫৬ টাকা
  • নীতীশ কুমারের স্থাবর সম্পত্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিল্লির ফ্ল্যাট। দ্বারকায় অবস্থিত এই ফ্ল্যাটটি ১ হাজার স্কোয়ার ফুটের। ২০০৪ সালে ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি।
  • এছাড়াও নীতীশ কুমারের স্থাবর সম্পত্তির পরিমাণ – ১.৪৮ কোটি
  • ২০২৩ সালে নীতীশের মোট সম্পত্তি ছিল – ১.৬৪ কোটি
  • অর্থাৎ এক বছরে নীতীশ কুমারের সম্পত্তির পরিমাণ খুব একটা বাড়েনি