জ্ঞানেশ ভারতীকে একগুচ্ছ অভিযোগ শুভেন্দুর

২০২৬-এর নির্বাচনের আগে ডিএম, এডিএমদের নিয়ে বৈঠক করেন ডেপুটি ইলেকশন কমিশনার  জ্ঞানেশ ভারতী। রাজ্য সরকার, ডিএম, বিএলওদের বিরুদ্ধে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী

বিশ্বজিৎ পাল, নিজস্ব সংবাদদাতাএসআইআর নিয়ে চাপানোতরের আবহে এবার রা্জ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কমিশনে নালিশ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২৬-এর নির্বাচনের আগে ডিএম, এডিএমদের নিয়ে বৈঠক করেন ডেপুটি ইলেকশন কমিশনার  জ্ঞানেশ ভারতী। শুক্রবার নিউটাউনের তাজ তাল কুঠিরে এই বৈঠকের ব্যবস্থা করা হয়। পাশাপাশি হয় ইভিএম চেকিং কর্মশালা। উপস্থিত ছিলেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ ইলেকশন কমিশনের আধিকারিকরা।

এদিনই ডেপুটি ইলেকশন কমিশনার  জ্ঞানেশ ভারতীর সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন সংক্রান্ত বিষয়ে একগুচ্ছ অভিযোগ জানান বিরোধী দলনেতা। তিনজন ডিএম, ৬৭ জন BLO এবং একজন অ্যাডিশনাল সিইও-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্বাচন কমিশনে। হুগলি, পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুরের ডিএমদের বিরুদ্ধে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ডিএমদের বিরুদ্ধে কেন এফআইআর করা হচ্ছে না ? প্রশ্ন  তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একজন অ্যাডিশনাল সিইওর বিরুদ্ধেও শুভেন্দুর অভিযোগ, অফিসের সমস্ত তথ্য মুখ্যমন্ত্রীর কাছে শেয়ার করছেন নবনিযুক্ত ওই আধিকারিক। পাশাপাশি ৬৮ জন বিএলও, যাঁরা আই প্যাকের হয়ে কাজ করছেন। এঁদের বিরুদ্ধেই মূলত অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্য সরকারি কর্মচারীদের না রেখে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে এই কাজ করানো হোক।

শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, “ অন্য সব রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর দিলেও এই রাজ্য ডেটা এন্ট্রি অপারেটর দিচ্ছে না। পাশাপাশি বিএলএদের পাওনা টাকা অর্থ দফতরে পড়ে আছে।“ এভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন “ বর্ডারে যেভাবে বাংলাদেশি মানুষজন পালাচ্ছেন, এটাই স্পষ্ট করে দিচ্ছে অনুপ্রবেশকারীরা দীর্ঘদিন ধরে এরাজ্যে থাকছেন। বাংলাদেশিরা কীভাবে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তার জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদের নাম কাটতে হবে এবং হিন্দু শরণার্থীদের নাম তোলার ব্যবস্থা করতে হবে।“  অনুপ্রবেশকারীদের কারোর নাম যাতে না থাকে। এই মর্মে কমিশনে আবেদন জানান শুভেন্দু। তিনি বলেন, “ তথ্য দিয়ে জানিয়েছি আইপ্যাক ডিএমদের সাহায্য নিয়ে বাংলাদেশিদের এদেশের বাসিন্দা বলে প্রমাণ করা হচ্ছে। এই কাজে বিএলওদেরকে বাধ্য করছে একটা শ্রেণির বিডিও। তিনজন ডিএম হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানের ডিএম। তারা সরাসরি বিএলওদের থেকে ওটিপি চেয়েছেন।“ তাদের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর।