পুনেতে নাবালিকাকে অপহরণ করে খুন

পুনেতে (Pune) নাবালিকাকে অপহরণ করে খুন। কাঠগড়ায় বাঙালি যুবক। গত রবিবার ঘটনাটি ঘটেছে পুনের মাভাল এলাকায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Pune Police)। ধৃত ব্যক্তির নাম সমীর কুমার মণ্ডল (৩২)। তাঁকে জেরা করেই নাবালিকার দেহ উদ্ধার করেছে পুলিশ। যদিও নাবালিকার ওপর কোনও শারীরিক হেনস্থা হয়েছে কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
জানা যাচ্ছে, সমীর দিনদুয়েক আগে নাবালিকাকে সন্ধের দিকে চকোলেটের লোভ দেখিয়ে অপহরণ করে। ঘটনার দিন রাতেই মেয়েক খোঁজ না পেয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তকারীরা। তারপরই ৬:৪৫-এ ঘটনাস্থলে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায় ওই নাবালিকাকে। এরপর রাত ৮টা নাগাদ এলাকা থেকে বেশকিছুটা দূরে ২ জনকে দেখা যায়।
#WATCH | Maval, Pune: ACP Balasaheb Kopnar says, "After receiving a call about the kidnapping of a girl, our team conducted a thorough investigation… After searching the whole area and with the help of CCTV footage, we got information that Sameer Kumar Mandal, aged 32, had… pic.twitter.com/2Me8CXSnzp
— ANI (@ANI) December 15, 2025
তথ্যপ্রমাণ পেতেই যুবকের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে রবিবার তাঁকে আটক করে। জেরায় সে স্বীকার করে চকোলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে অপহরণ করেছিল সে। তার কথা অনুযায়ী একটি পরিত্যক্ত এলাকা থেকে কিশোরীর দেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা তাঁকে শ্বাসরোধ করে খুন করেছে সমীর। যদিও দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়।