Amit Shah: বাংলাতে আসছেন অমিত শাহ

বছর শেষের আগেই বাংলা সফরে অমিত শাহ, কবে আসবেন তিনি?

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় তৎপরতা বাড়াচ্ছে পদ্ম-শিবির। চলতি বছরে শুরু থেকে একাধিক সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বছর শেষের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আসতে চলেছেন বাংলায়। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর দু’দিনের সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি সূত্রের খবর, এই সফরে তিনি রাজ্য বিজেপির কোর কমিটির নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন। নির্বাচনের রণকৌশল নির্ধারণ, বুথ স্তরের পরিকল্পনা এবং সাংগঠনিক শক্তি যাচাই করাই তাঁর এই সফরের মূল লক্ষ্য।

নীতিশ

এর আগেই আগামী ২০ ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) নিয়ে তৃণমূলের বিরোধিতার আবহে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী রাজ্য থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গেছে। বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে শাসকদলকে কড়া আক্রমণ শানিয়েছিলেন।

আগামী বিধানসভা নির্বাচনে স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়াই বিজেপির লক্ষ্য। আর সেই নিয়েই তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যাচ্ছে বিজেপি। সব মিলিয়ে, ২০২৬-এর আগে শাহ-মোদীর এই জোড়া সফর ও ভোটার তালিকা বিতর্ক বঙ্গ রাজনীতির পারদকে নতুন করে চড়িয়ে দিয়েছে।