হুমকি দেওয়া হয় আমস্টারডাম থেকে হায়দ্রাবাদে আসা কেএলএম ফ্লাইটে বোমা রয়েছে এবং হায়দ্রাবাদ বিমানবন্দরে অবতরণের পর তা বিস্ফোরণ হবে।

ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতে বিমানবন্দরে বোমাতঙ্ক। এবার হায়দ্রাবাদ বিমানবন্দরে (Haydrabad Airport) আমস্টারডাম থেকে হায়দ্রাবাদে আসা একটি বিমানে বোমার হামলার হুমকি এল। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে। বিমানটি নামার পরেই শুরু হয় তল্লাশি অভিযান। যদিও কোনও সন্দেহজনক জিনিস উদ্ধার হয়নি বলেই খবর। এদিকে ঘটনাটি ঘিরে আতঙ্কিত ছিলেন যাত্রীরা। হায়দ্রাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, রাত ১২টা নাগাদ একটি হুমকি মেইল আসে।

মেইলে লেখা ছিল আমস্টারডাম থেকে হায়দ্রাবাদে আসা কেএলএম ফ্লাইটে বোমা রয়েছে এবং রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তা বিস্ফোরণ হবে। বার্তাটি যে সময় এসেছিল তখন বিমানটি মাঝআকাশে ছিল। রাত ১টা নাগাদ বিমানটি নামার তল্লাশি অভিযান শুরু হয়। যাত্রীদেরও আলাদা করে তল্লাশি করা হয়। তবে কোনও কিছুই উদ্ধার হয়নি। এই ভুয়ো হুমকি বার্তা কে বা কারা পাঠাল তা খতিয়ে দেখা হচ্ছে।
Hyderabad | On December 22, a bomb threat email was received at Hyderabad airport around 12 am forthe Amsterdam – Hyderabad KLM Airlines flight. The flight landed safely around 1 am. Standard safety protocols were initiated: Rajiv Gandhi International Airport, Hyderabad
— ANI (@ANI) December 22, 2025
AI887 from Delhi to Mumbai on 22 December, after take-off, returned to Delhi due to a technical issue, as per standard operating procedure. The aircraft landed safely at Delhi, and the passengers and crew disembarked: Air India Spokesperson
— ANI (@ANI) December 22, 2025
অন্যদিকে সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা দেয়। এআই ৮৮৭ বিমানটি মুম্বই থেকে দিল্লিতে যাচ্ছিল। উড়ানের কিছুক্ষণ পরেই যান্ত্রিক গোলোযোগ ধরা পড়ে, যে কারণে ফিরিয়ে আনা হয় দিল্লি বিমানবন্দরে (Delhi Airport)। যদিও নির্দিষ্ট সময়ে নিরাপদে বিমানটি অবতরণ করে। যাত্রীদের সুরক্ষিত ভাবে বের করে বিমানটি মেরামতির জন্য নিয়ে যাওয়া হয়। যদিও প্রযুক্তিগত ত্রুটির জন্য বিমানটিতে কোনও সমস্যা দেখা দেয়নি। এই ঘটনা নিয়ে অবশ্য এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ কোনও বিজ্ঞপ্তি জারি করেনি।