Kolkata Protest : ৯ দিন ধরে শীতের রাতে খোলা আকাশের নীচে বসে প্রতিবাদ করছেন ২০২২ সালের টেট পাস (D.EL.ED) লোকোমোটর ডিসেবিলিটি চাকরিপ্রার্থীরা।

বিশ্বজিৎ পাল, নিজস্ব সংবাদদাতা: দুপুর একটা থেকে চারটের মধ্যে মুখ্যমন্ত্রী দেখা না করলে বিকাশ ভবনের সামনেই আত্মহত্যার হুঁশিয়ারি। হুঁশিয়ারি দিলেন বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা। গত ৯ দিন ধরে শীতের রাতে খোলা আকাশের নীচে বসে প্রতিবাদ করে চলেছেন ২০২২ সালের টেট পাস (D.EL.ED) লোকোমোটর ডিসেবিলিটি চাকরিপ্রার্থীরা। পুলিশ কোনো ছাউনি করতে দেয়নি বলেও অভিযোগ তুলেছেন বিশেষভাবে সক্ষম ওই চাকরিপ্রার্থীরা। গত সোমবার থেকে একাধিক দাবি নিয়ে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫-এ রোস্টার সংশোধন ও প্রকৃত PH প্রার্থীদের অধিকার সুরক্ষার আবেদন জানিয়ে সোমবার থেকে লাগাতার অবস্থান বিক্ষোভে বসেছে চাকরিপ্রার্থীরা।
আন্দোলনকারী সাদ্দাম হোসেন, তোজাম্মেল হোসেন দুজনেই আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রশাসনকে।