হাইকোর্টে জোর ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী

নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা :  আইপ্যাককাণ্ডের প্রতিবাদে নবান্নের সামনে ধর্নায় বসতে চায় বিজেপি। ১৫, ১৬ জানুয়ারি বেলা ১১টা থেকে ৫টা ৫০জন বিধায়ককে নিয়ে শান্তিপূর্ণ ধর্না করতে চেয়েছিল বিজেপি। সেই আবেদন আগেই নাকচ করেছিল পুলিশ। প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য। বিচারপতি শম্পা পালের দৃষ্টি আকর্ষণ করায় মামলা দায়ের করার নির্দেশ দেন বিচারপতি। কিন্তু অবশেষে হাইকোর্টেও ধাক্কা খেতে হল বিজেপিকে।

নবান্নের সামনে ধর্না কর্মসূচি মামলায় সায় দিলেন না বিচারপতি। মন্দিরতলা বাসস্ট্যান্ড এবং নবান্ন বাসস্ট্যান্ডের মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে হবে বলে জানিয়ে দিলেন বিচারপতি শম্পা পাল।

এক নজরে দেখে নেওয়া যাক, বিচারপতি শম্পা পাল কী নির্দেশ দিলেন।

১. মাইক্রোফোন ব্যবহার হবে না।

২. নবান্নের সামনে নয়, নবান্ন বাস স্ট্যান্ড বা মন্দিরতলা বাস স্ট্যান্ডের মধ্যে যেকোনও একটি বেছে নিন।

 বৃহস্পতিবার প্রথমেই এই মামলার শুনানি।