যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোয় কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো নিয়ে বিতর্কের জল গড়াল কলকাতা হাইকোর্টে। “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে সে, বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।“- এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি “সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সে বিষয়ে আদালত হস্তক্ষেপ করুন।”
অপরদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, “চার সপ্তাহের মধ্যে সিসিটিভি লাগানোর কাজ শেষ করবে ওয়েবেল।”
দুপক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট নির্দেশ দেয়, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে সে, বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।”
ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে স্থানীয় থানাকে সহযোগিতা করতে হবে।”
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে সরস্বতী পুজো আয়োজনের কথা ঘোষণার পর থেকেই বিতর্কের সূত্রপাত। পুজোর আয়োজক এবং আমন্ত্রিতদের বিরুদ্ধে সরব হন ছাত্রদের একাংশ। তাঁদের অভিযোগ, পুজোর নামে অশান্তির চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই মর্মে অভিযোগও দায়ের করা হয়। তারপরই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।