“সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বলেই ৩২ লক্ষ মানুষের নাম উঠেছে “

মাম্পি রায়, সাংবাদিক : মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee). বুধবার ভবানীপুরে মনোনয়ন পর্ব সেরে হুগলির আরামবাগে জনসভা করতে গিয়ে একাধিক ইস্যুতে কেন্দ্র ও বিরোধীদের বিঁধলেন তিনি। পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়েও ফের আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিতও দিলেন তৃণমূল সুপ্রিমো।
আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সে সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বলেই ৩২ লক্ষ মানুষের নাম উঠেছে। কিন্তু এখনও বহু মানুষের নাম বাদ রয়েছে। আজ না হোক, কাল সেই নাম উঠবেই।” নেত্রী আরও বলেন, একজন আইনজীবী হিসাবে তাঁর মনে হয়, এত মানুষের নাম বাদ যাওয়ার বিরুদ্ধে আবার আদালতে যাওয়া উচিত এবং তৃণমূল সেই পথেই হাঁটবে। একই সঙ্গে প্রশ্ন তোলেন, কেন ট্রাইবুনালে আবেদন করার সুযোগ না দিয়েই প্রথম দফার ভোটে ভোটার তালিকা ‘ফ্রিজ়’ করে দেওয়া হল।
দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “ছাত্র-যুব, মহিলা—সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। যে কাজ করবে না, আমার চেয়ে বড় শত্রু তার কেউ হবে না।” কর্মীদের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, মানুষের অভিযোগ শুনতে হবে এবং তাদের পাশে থাকতে হবে।
ভোটার তালিকা বিতর্কে সরব হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, “দেশটা চৈত্র সেলের মতো বিক্রি হয়ে যাচ্ছে।” তবে এর মধ্যেও তিনি কর্মীদের উদ্দেশে বার্তা দেন, “ইঞ্চিতে-ইঞ্চিতে লড়াই হবে।” বিজেপিকে আক্রমণ করে তাঁর কটাক্ষ, “আর তো কটা দিন, তার পর বিজেপি এ পাশ, ও পাশ, ধপাস!”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (Narendra Modi) নিশানা করেন মুখ্যমন্ত্রী। পাকিস্তান প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, “বাংলায় যখন পাকিস্তানকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তখন কেন মুখে লিউকোপ্লাস্ট দিয়ে রাখেন মোদীবাবু?” যদিও এ প্রসঙ্গে তিনি সরাসরি কারোর নাম উল্লেখ করেননি, তবে রাজনৈতিক মহলে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
এদিনের সভাটি আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতা বাগ এবং গোঘাটের প্রার্থী নির্মল মাজির সমর্থনে আয়োজন করা হয়েছিল। মনোনয়ন জমা দেওয়ার পর ডুমুরজলা হেলিপ্যাড থেকে কপ্টারে আরামবাগে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বলাগড় ও শ্রীরামপুরেও জনসভায় যোগ দেবেন তিনি।
ভোটের মুখে এই আক্রমণাত্মক প্রচার ও আইনি লড়াইয়ের বার্তা তৃণমূলের নির্বাচনী কৌশলের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে