ময়নাগুড়িতে জোর কদমে জনসংযোগে রামমোহন রায়

ভোটের আগে মাঠে নামলেন ময়নাগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী রামমোহন রায়।

সুপ্রিয় বসাক, নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই জোর কদমে শুরু হয়েছে জনসংযোগ কর্মসূচি। প্রার্থী রামমোহন রায় চূড়াভান্ডার অঞ্চল ও রানীরহাট মোড় বাজার সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন।

এদিন সকাল থেকেই কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার চালাতে দেখা যায় তাঁকে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন প্রার্থী। পাশাপাশি উন্নয়নের আশ্বাস দিয়ে আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

রানীরহাট মোড় বাজার এলাকায় প্রচার ঘিরে ব্যাপক সাড়া পড়ে যায়। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই জনসংযোগ কর্মসূচিতে। স্থানীয়দের মতে, ভোটের আগে প্রার্থীর এই সক্রিয় উপস্থিতি ইতিবাচক বার্তা দিচ্ছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন ধরে ময়নাগুড়ি বিধানসভার বিভিন্ন প্রান্তে এই ধরনের জনসংযোগ কর্মসূচি আরও জোরদার করা হবে। লক্ষ্য একটাই ভোটারদের কাছে পৌঁছে তাঁদের আস্থা অর্জন করা।

ময়নাগুড়ি বিধানসভা প্রার্থী রামমোহন রায়কে সাধারণ মানুষ পেয়ে অনেক টাই খুশি ময়নাগুড়ি বাসী

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের নিবিড় জনসংযোগই হতে পারে ফল নির্ধারণের অন্যতম বড় ফ্যাক্টর। ফলে এখন থেকেই ময়নাগুড়ি কেন্দ্র জুড়ে শুরু হয়েছে ভোটের লড়াইয়ের আসল প্রস্তুতি।