১ মে থেকে ৭ মে পর্যন্ত ভাসবে বাংলা!

ধেয়ে আসছে কালবৈশাখী ও অতিভারী বৃষ্টি, জারি সতর্কতা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : কাঠফাটা গরমের পর এবার ভিজতে চলেছে গোটা বাংলা। তবে এই বৃষ্টি স্বস্তির চেয়ে বেশি দুর্যোগের বার্তাই দিচ্ছে। ১ মে থেকে ৭ মে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর (IMD)। উপকূলীয় জেলা থেকে হিমালয় সংলগ্ন পাহাড়, দুর্যোগের মেঘ ঘনিয়ে আসছে সর্বত্র।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহজুড়েই অস্থির আবহাওয়া বজায় থাকবে। কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ১ মে আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২ মে কিছুটা স্বস্তি মিললেও, ৩ মে থেকে আবারও বাড়বে বৃষ্টির দাপট। ৬ ও ৭ মে এই দুই দিন বৃষ্টির তীব্রতা চরমে পৌঁছাবে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি ছুঁতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে।

দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ১ থেকে ৩ মে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার কারণে কৃষিকাজ ও কাঁচা ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন থাকছে। বাঁকুড়া, পুরুলিমাঝে দু-দিন কিছুটা বিরতি নিয়ে ৪ মে থেকে ফের দুর্যোগ শুরু হবে যা চলবে ৭ মে পর্যন্ত।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আগামী ৩ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূল সংলগ্ন এলাকায় বাতাসের গতিবেগ ৬০ কিমি পর্যন্ত হতে পারে।

এককথায় উত্তর থেকে দক্ষিণ, আজ ১ মে থেকেই দুর্যোগের কবলে পড়তে চলেছে রাজ্য। ঝোড়ো হাওয়া আর বজ্রগর্ভ মেঘের জেরে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন ।